1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
সর্বশেষ :
বাউফলে ছাত্রলীগ নেতা হত্যার মামলার পলাতক আসামি ৮ বছর পর গ্রেফতার ঈদুল ফিতরে ছুটি বাড়াল সরকার, মোট ৭ দিনের ছুটি রমজানে বাজার মনিটরিং জোরদার, পটুয়াখালীতে যৌথ অভিযানে জরিমানা দলীয় কর্মী ইদ্রিস আলীর মৃত্যুর প্রতিবাদে পটুয়াখালীতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ উপকূলীয় ট্যুরিজমের উন্নয়নে ‘চন্দ্রদ্বীপ রিভার ক্রুজ (দ্য সেইল)’ উদ্বোধন সাংবাদিককে গালিগালাজ ও লাঞ্ছিতের অভিযোগে তহশিলদারের বিরুদ্ধে লিখিত অভিযোগ, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তরমুজ চাষে নতুন কৌশল, ভোলা সদরে কৃষকদের মাঠ দিবস অনুষ্ঠিত জলঢাকায় নকল ঔষধ সহ আটক ১ জন। নীলফামারীতে ১০৫ বোতল মাদকসহ ১জন গ্রেফতার ভোলায় কোস্ট গার্ডের অভিযানে গাঁজাসহ এক মাদক কারবারি আটক

পবিপ্রবিতে কর্মকর্তাকে চড়-থাপ্পড়: দুই সহকারী রেজিস্ট্রারকে পদাবনতি

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ১৪৮ বার পড়া হয়েছে

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) সেকশন অফিসার সাকিন রহমানকে চড়-থাপ্পড় দেওয়ার অভিযোগে দুই খণ্ডকালীন সহকারী রেজিস্ট্রারকে পদাবনতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গত ৪ নভেম্বর রেজিস্ট্রার দপ্তরের আদেশে তাদের সেকশন অফিসার পদে নামিয়ে দেওয়া হয়।

পদাবনতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন— ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী রেজিস্ট্রার (খণ্ডকালীন) মো. লোকমান হোসেন (মিঠু) এবং পরিবহন শাখার সহকারী রেজিস্ট্রার (খণ্ডকালীন) মো. মাহমুদ-আল-জামান।

জানা গেছে, গত ১৩ আগস্ট সকাল সাড়ে ৯টার দিকে রেজিস্ট্রার শাখায় সহকারী রেজিস্ট্রার মাহমুদ-আল-জামান সেকশন অফিসার সাকিন রহমানের কক্ষে ঢুকে তাকে চড়-থাপ্পড় মারেন। ঘটনার পরদিনই বিশ্ববিদ্যালয় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করে।

তদন্ত প্রতিবেদন জমা পড়ার পর প্রশাসন শৃঙ্খলা বিধিমালা অনুযায়ী দুই কর্মকর্তাকে দোষী সাব্যস্ত করে পদাবনতির শাস্তি দেয়।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ইকতিয়ার উদ্দিন বলেন, “তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে এবং বিশ্ববিদ্যালয়ের বিধি-বিধান অনুযায়ী সংশ্লিষ্টদের দোষী সাব্যস্ত করা হয়েছে। নিয়ম অনুযায়ী তাদের বিরুদ্ধে পদাবনতির শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট