1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
সর্বশেষ :
বাউফলে ছাত্রলীগ নেতা হত্যার মামলার পলাতক আসামি ৮ বছর পর গ্রেফতার ঈদুল ফিতরে ছুটি বাড়াল সরকার, মোট ৭ দিনের ছুটি রমজানে বাজার মনিটরিং জোরদার, পটুয়াখালীতে যৌথ অভিযানে জরিমানা দলীয় কর্মী ইদ্রিস আলীর মৃত্যুর প্রতিবাদে পটুয়াখালীতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ উপকূলীয় ট্যুরিজমের উন্নয়নে ‘চন্দ্রদ্বীপ রিভার ক্রুজ (দ্য সেইল)’ উদ্বোধন সাংবাদিককে গালিগালাজ ও লাঞ্ছিতের অভিযোগে তহশিলদারের বিরুদ্ধে লিখিত অভিযোগ, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তরমুজ চাষে নতুন কৌশল, ভোলা সদরে কৃষকদের মাঠ দিবস অনুষ্ঠিত জলঢাকায় নকল ঔষধ সহ আটক ১ জন। নীলফামারীতে ১০৫ বোতল মাদকসহ ১জন গ্রেফতার ভোলায় কোস্ট গার্ডের অভিযানে গাঁজাসহ এক মাদক কারবারি আটক

 চরফ্যাশনে ইংলিশ ভার্সন স্কুলে বিজ্ঞান ও ই-প্রযুক্তি মেলা ২০২৫ অনুষ্ঠিত

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ৭৭ বার পড়া হয়েছে

 

চরফ্যাশন ইংলিশ ভার্সন স্কুলের আয়োজনে শনিবার (৮ নভেম্বর) সকাল ১০টায় স্কুল ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী বিজ্ঞান ও ই-প্রযুক্তি মেলা ২০২৫। খুদে শিক্ষার্থীরা নিজেদের উদ্ভাবিত ৩০টির বেশি প্রকল্প প্রদর্শন করে দর্শকদের মুগ্ধ করেছে।

স্কুলের প্রিন্সিপাল মো. ইব্রাহিম খলিলের সভাপতিত্বে মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি ও স্কুল চেয়ারম্যান এডভোকেট এনামুল হক রায়হান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট মাঈনুল ইসলাম নাবিল সরমান, বিশিষ্ট ব্যবসায়ী মাজহারুল ইসলাম কবির ও প্রভাষক মোহাম্মদ মহিববুল্লাহ। অতিথিরা প্রকল্পগুলো ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের সৃজনশীলতার ভূয়সী প্রশংসা করেন।

মেলায় উল্লেখযোগ্য প্রকল্পগুলোর মধ্যে ছিল— এয়ার পলিউশন মনিটরিং মডেল, সোলার সিস্টেম ওয়ার্কিং মডেল, কার্বন পিউরিফিকেশন সিস্টেম, স্মার্ট অ্যান্ড ইকো-ফ্রেন্ডলি হাউজ মডেল, হাইড্রো পাওয়ার প্লান্ট মডেলসহ আরও অনেক উদ্ভাবনী প্রজেক্ট।

দিনব্যাপী মেলা শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, সার্টিফিকেট ও পুরস্কার তুলে দেন অতিথিরা।

স্কুল চেয়ারম্যান এডভোকেট এনামুল হক রায়হান বলেন, “এই মেলার মাধ্যমে শিক্ষার্থীরা বিজ্ঞানমনস্ক হয়ে উঠছে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট