1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
সর্বশেষ :
উপকূলীয় ট্যুরিজমের উন্নয়নে ‘চন্দ্রদ্বীপ রিভার ক্রুজ (দ্য সেইল)’ উদ্বোধন সাংবাদিককে গালিগালাজ ও লাঞ্ছিতের অভিযোগে তহশিলদারের বিরুদ্ধে লিখিত অভিযোগ, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তরমুজ চাষে নতুন কৌশল, ভোলা সদরে কৃষকদের মাঠ দিবস অনুষ্ঠিত জলঢাকায় নকল ঔষধ সহ আটক ১ জন। নীলফামারীতে ১০৫ বোতল মাদকসহ ১জন গ্রেফতার ভোলায় কোস্ট গার্ডের অভিযানে গাঁজাসহ এক মাদক কারবারি আটক মনপুরায় আগুনে ঘর পুড়ে নিঃস্ব দুই পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা জিয়াউর রহমান জিয়া আয়াতুল্লাহ আলী খামেনি নিহতের দাবি; ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা পটুয়াখালীতে মৃত মুরগি বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা ও ৭ মাসের বিনাশ্রম কারাদণ্ড মাধবপুর পৌর নির্বাচনে মেয়র পদে দোয়া চাইলেন হামিদুর রহমান হামদু

লংগদুতে তিনটিলা বনবিহারে ২৬তম কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত

বিপ্লব ইসলাম, লংগদু প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ৮৭ বার পড়া হয়েছে

 

 

রাঙামাটির লংগদু উপজেলার ঐতিহ্যবাহী তিনটিলা বনবিহারে পূজনীয় বনভান্তের স্মৃতি বিজড়িত পূণ্যস্থানে শুক্রবার (২৪ অক্টোবর) শুরু হয় দুই দিনব্যাপী ২৬তম দানোত্তম কঠিন চীবর দানোৎসব।

অনুষ্ঠানে পঞ্চশীল প্রার্থনা, বুদ্ধমূর্তি দান, সংঘদান, অষ্টপরিষ্কার দান, হাজার প্রদীপ দান, কল্পতরু দান, আকাশ প্রদীপ ও ফানুস উৎসর্গসহ নানা ধর্মীয় আয়োজন অনুষ্ঠিত হয়। এ সময় বিহারে আগত হাজারো বৌদ্ধ ভক্ত ‘সাধু সাধু’ ধ্বনিতে ভক্তি ও শ্রদ্ধা নিবেদন করেন।

রাজবন বনবিহারের অধ্যক্ষ প্রজ্ঞালংকার মহাস্থবিরের নিকট কঠিন চীবর উৎসর্গ করা হয়। ধর্মদেশনা দেন বেনুবন অরণ্য কুঠিরের অধ্যক্ষ পন্থক মহাস্থবির ও রাজবন বিহারের পূণ্যজৌতি মহাস্থবিরসহ অন্যান্য ভিক্ষু সংঘ।

স্বাগত বক্তব্য দেন চীবর দান উদযাপন কমিটির সভাপতি রকি চাকমা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লংগদু জোন কমান্ডার লে. কর্নেল মীর মোর্শেদ, পিএসসি, জেলা পরিষদ সদস্য মিনহাজ মোর্শেদ, লংগদু থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ, ইউপি চেয়ারম্যান বিক্রম চাকমা (বলি) ও তিনটিলা বনবিহারের সাধারণ সম্পাদক জুয়েল চাকমা প্রমুখ।

সন্ধ্যায় ফানুস বাতি উত্তোলনের মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি হবে বলে জানায় বিহার কর্তৃপক্ষ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট