1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় ব্যাংক ২০২৬ সালে দুটি সুদহার বৃদ্ধির পরও মুদ্রাস্ফীতি বেশি দেখছে লিওনার্দো ও আদানি ভারতে হেলিকপ্টার উৎপাদনের জন্য অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে শীর্ষ কনসালটিং ফার্মগুলো চীনে কাজের সীমানা টেস্ট করছে, পশ্চিমা নিষেধাজ্ঞা ও বেইজিংয়ের বিধিনিষেধ এড়াতে ভোলায় জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত স্বাভাবিক প্রসবের জন্য ইনজেকশন দেওয়ার পর প্রসূতির মৃত্যু, হাসপাতালে ভাঙচুর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করতে প্রস্তুত বাংলাদেশ নৌবাহিনী চুরি হওয়া তিনটি প্রাইভেট কার উদ্ধার; প্রধান আসামি গ্রেপ্তার হংকং নিয়ন্ত্রক মার্চ মাসে প্রথম স্টেবলকয়েন লাইসেন্স দেওয়ার লক্ষ্য রেখেছে জাপানের কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাস্ফীতিতে ‘পিছিয়ে পড়ার’ ঝুঁকি নিয়ে আলোচনা করেছে, জানুয়ারি সারাংশে দেখা যায় রাশিয়ার মেদভেদেভ বলেছেন, মাদুরোকে যুক্তরাষ্ট্রের ‘চুরি’ আন্তর্জাতিক সম্পর্ক ভেঙে দিয়েছে

ভোলার পৌর কাঠালীতে গৃহবধুকে ধর্ষণের চেষ্টা চালিয়েছে লম্পট সবুজ

ভোলা প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ৬২ বার পড়া হয়েছে

ভোলা পৌরসভার ৮নং ওয়ার্ডে এক গৃহ বধুকে রাতের অধারে ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা চালিয়েছে মোঃ সবুজ নামের এক লম্পট। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। ভিক্টিম রোকসানা বেগম ভিডিও বক্তব্যে অভিযোগ করে বলেন, সে পৌর কাঠালী ৮নং ওয়ার্ডের একটি বাড়িতে ঘর ভাড়া নিয়ে স্বামী ও সন্তানদের নিয়ে বসবাস করতেন। তার স্বামী আরিফ বাস গাড়িতে চাকুরি করে বলে প্রায় রাতেই তাকে চরফ্যাশন থাকতে হয়। কিছুদিন পূর্বে সুন্দরী রোকসানার উপর কু-দৃষ্টি পরে পৌর কাঠালী ৮নং ওয়ার্ডের মৃত রফিকুল ইসলামের ছেলে মাদক ব্যবসায়ী সবুজের। সে প্রায়ই রোকসানাকে উত্যোক্ত করতো এবং কু-প্রস্তাব দিতো। এ প্রস্তাবে ভিক্টিম রোকসানা রাজি না হওয়াতে দিনে দিনে লম্পট সবুজ ক্ষিপ্ত হতে থাকে তার উপর। গত ১০ অক্টোবর ২০২৫ ইং তারিখ রাতে রোকসানার স্বামী আরিফ চরফ্যাশন ছিলো। এ সুযোগে রাত ৩টার দিকে লম্পট সবুজ ছুরি দিয়ে দরজা খুলে রোকসানার ঘরে প্রবেশ করে। এ সময় সে রোকসানাকে জোরপূর্বক ধর্ষণের উদ্দেশ্যে চৌকির উপর ঝাপটে ধরে। এসময় রোকসানা ডাক চিৎকার দিয়ে একটি লাঠি হাতে নিলে লম্পট সবুজ তার পায়ের জুতা ও দরজা খোলার ব্যবহৃত ছুরিটি ওই ঘরে রেখে দৌড়ে পালিয়ে যায়। এতেই ক্ষান্ত হয়নি মাদক ব্যবসায়ী লম্পট সবুজ। প্রত্যক্ষদর্শী রোকসানার প্রতিবেশী কলেজ ছাত্র মোঃ শিবির রোকসানার উপরের বক্তব্যের সত্যতা স্বীকার করে আরো জানান, তারপর দিন মনে ১১অক্টোবর মধ্য রাতে সবুজ রোকসানার ঘরে ফের প্রবেশের চেষ্টা চালায়। সেদিনও সে ধাওয়া খেয়ে পালিয়ে যায়। রোকসানা সবুজের কু-প্রস্তাবে রাজি না হওয়াতে, বর্তমানে সে রোকসানা, তার স্বামী ও সন্তানদের হুমকি ধামকি অব্যাহত রেখেছে। লম্পট সবুজ জানিয়ে দিয়েছে, যেকোনো মুহূর্তে রোকসানার ঘরে মাদক রেখে তাকে প্রশাসনের কাছে ফাঁসিয়ে দেয়া হবে। এসব হুমকিতে বর্তমানে ভিকটিম রোকসানা ভয়াবহ আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে।

এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগী ভিকটিম রোকসানা বেগম।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট