1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাউফলে ছাত্রলীগ নেতা হত্যার মামলার পলাতক আসামি ৮ বছর পর গ্রেফতার ঈদুল ফিতরে ছুটি বাড়াল সরকার, মোট ৭ দিনের ছুটি রমজানে বাজার মনিটরিং জোরদার, পটুয়াখালীতে যৌথ অভিযানে জরিমানা দলীয় কর্মী ইদ্রিস আলীর মৃত্যুর প্রতিবাদে পটুয়াখালীতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ উপকূলীয় ট্যুরিজমের উন্নয়নে ‘চন্দ্রদ্বীপ রিভার ক্রুজ (দ্য সেইল)’ উদ্বোধন সাংবাদিককে গালিগালাজ ও লাঞ্ছিতের অভিযোগে তহশিলদারের বিরুদ্ধে লিখিত অভিযোগ, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তরমুজ চাষে নতুন কৌশল, ভোলা সদরে কৃষকদের মাঠ দিবস অনুষ্ঠিত জলঢাকায় নকল ঔষধ সহ আটক ১ জন। নীলফামারীতে ১০৫ বোতল মাদকসহ ১জন গ্রেফতার ভোলায় কোস্ট গার্ডের অভিযানে গাঁজাসহ এক মাদক কারবারি আটক

পটুয়াখালীর ছালেহিয়া দাখিল মাদ্রাসার কর্মচারী বেল্লাল মাদবরের পরিকল্পিত হত্যার অভিযোগ: বিচারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসীর মানববন্ধন

ডেক্স রিপোর্ট
  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ৭২ বার পড়া হয়েছে

পটুয়াখালী সদর উপজেলাধীন মরিচবুনিয়া ইউনিয়নের ছালেহিয়া দাখিল মাদ্রাসার চতুর্থ শ্রেণির কর্মচারী মোঃ বেল্লাল মা*দবর-এর হত্যাকারীদের অনতিবিলম্বে গ্রে*ফতার ও শাস্তির দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ৯টায় মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, ছাত্র-ছাত্রী ও স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা একযোগে বেল্লাল মাদবরের মৃত্যুকে একটি পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে দাবি করেন। তারা বলেন, মাদ্রাসার একজন কর্মচারীকে এভাবে হ*ত্যা করা অত্যন্ত দুঃখজনক এবং এর পেছনে যারা জড়িত, তাদের দ্রুত আইনের আওতায় আনা না হলে জনমনে ভীতি সৃষ্টি হবে।

মানববন্ধনে বক্তব্য রাখেন মাদ্রাসার সুপার মাওলানা মোঃ রুহুল আমিন, শিক্ষক মাওলানা মোঃ আবু তালেব, মাওলানা মোঃ সুলতান, মোঃ শাহজাহান মৃধা, মোঃ মনোয়ার হোসেন মৃধা, মোঃ রফিক বিশ্বাস, মোঃ শহীদ মোল্লা এবং মোঃ সুমন চৌকিদার। এছাড়া পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন আব্দুল আউয়ালমোঃ রুবেল মৃধা, যারা দ্রুততম সময়ে ন্যায়বিচারের দাবি জানান।

বক্তারা প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন যে, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যেন এই ঘটনার পেছনের মূল কারণ ও দোষীদের চিহ্নিত করে কঠোরতম শাস্তি নিশ্চিত করা হয়।

 

 

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট