1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
সর্বশেষ :
বাউফলে ছাত্রলীগ নেতা হত্যার মামলার পলাতক আসামি ৮ বছর পর গ্রেফতার ঈদুল ফিতরে ছুটি বাড়াল সরকার, মোট ৭ দিনের ছুটি রমজানে বাজার মনিটরিং জোরদার, পটুয়াখালীতে যৌথ অভিযানে জরিমানা দলীয় কর্মী ইদ্রিস আলীর মৃত্যুর প্রতিবাদে পটুয়াখালীতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ উপকূলীয় ট্যুরিজমের উন্নয়নে ‘চন্দ্রদ্বীপ রিভার ক্রুজ (দ্য সেইল)’ উদ্বোধন সাংবাদিককে গালিগালাজ ও লাঞ্ছিতের অভিযোগে তহশিলদারের বিরুদ্ধে লিখিত অভিযোগ, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তরমুজ চাষে নতুন কৌশল, ভোলা সদরে কৃষকদের মাঠ দিবস অনুষ্ঠিত জলঢাকায় নকল ঔষধ সহ আটক ১ জন। নীলফামারীতে ১০৫ বোতল মাদকসহ ১জন গ্রেফতার ভোলায় কোস্ট গার্ডের অভিযানে গাঁজাসহ এক মাদক কারবারি আটক

ভোলায় ছাগল পালনকারীদের জন্য ফ্রি ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

মোঃ সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২১ বার পড়া হয়েছে

ভোলায় ছাগল পালনকারী উপকারভোগীদের জন্য ফ্রি ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গ্রিন ক্লাইমেট ফান্ড এবং পল্লী কর্ম–সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) অর্থায়নে এবং গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) বাস্তবায়নাধীন “Resilient Homestead and Livelihood Support to the Vulnerable Coastal People of Bangladesh (RHL)” প্রকল্পের আওতায় এ ক্যাম্পের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর ২০২৫) ভোলা সদর উপজেলায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থার (জিজেইউএস) আয়োজনে এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের তত্ত্বাবধানে অনুষ্ঠিত এ ক্যাম্পে উপকারভোগীদের মালিকানাধীন ২৩০টি ছাগলকে পিপিআর ভ্যাকসিন প্রদান করা হয়। পাশাপাশি ছাগলের জন্য কৃমিনাশক ট্যাবলেটও বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, নিয়মিত ভ্যাকসিন প্রদান ও চিকিৎসা সেবা নিশ্চিতের মাধ্যমে ছাগলকে রোগ থেকে সুরক্ষিত রাখা সম্ভব হবে। এর ফলে উৎপাদনশীলতা বাড়বে এবং উপকারভোগীদের জীবিকায়ন আরও টেকসই হবে।

প্রকল্পের আওতায় এখন থেকে প্রতি মাসে ভোলা সদর ও বোরহানউদ্দিন উপজেলার বিভিন্ন ইউনিয়নে একটি করে ফ্রি ভ্যাকসিন ও মেডিকেল ক্যাম্প আয়োজন করা হবে। ভবিষ্যতে আরও ইউনিয়নে এ ধরনের উদ্যোগ সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

স্থানীয়রা মনে করছেন, এ উদ্যোগ ছাগল পালনে আগ্রহী মানুষদের জন্য আশীর্বাদস্বরূপ হবে এবং পশুপালন নির্ভর গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট