1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাউফলে ছাত্রলীগ নেতা হত্যার মামলার পলাতক আসামি ৮ বছর পর গ্রেফতার ঈদুল ফিতরে ছুটি বাড়াল সরকার, মোট ৭ দিনের ছুটি রমজানে বাজার মনিটরিং জোরদার, পটুয়াখালীতে যৌথ অভিযানে জরিমানা দলীয় কর্মী ইদ্রিস আলীর মৃত্যুর প্রতিবাদে পটুয়াখালীতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ উপকূলীয় ট্যুরিজমের উন্নয়নে ‘চন্দ্রদ্বীপ রিভার ক্রুজ (দ্য সেইল)’ উদ্বোধন সাংবাদিককে গালিগালাজ ও লাঞ্ছিতের অভিযোগে তহশিলদারের বিরুদ্ধে লিখিত অভিযোগ, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তরমুজ চাষে নতুন কৌশল, ভোলা সদরে কৃষকদের মাঠ দিবস অনুষ্ঠিত জলঢাকায় নকল ঔষধ সহ আটক ১ জন। নীলফামারীতে ১০৫ বোতল মাদকসহ ১জন গ্রেফতার ভোলায় কোস্ট গার্ডের অভিযানে গাঁজাসহ এক মাদক কারবারি আটক

বিশ্বসেরা ২% গবেষকের তালিকায় পবিপ্রবির তিন শিক্ষার্থী

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৩ বার পড়া হয়েছে

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) তিন শিক্ষার্থী—আবু সাঈদ শুভ, সত্যজিৎ কুণ্ডু ও হাফিজ রায়হান—বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় স্থান পেয়েছেন। যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির মেটা রিসার্চ ইনোভেশন সেন্টার (মেট্রিকস) ও এলসেভিয়ার জার্নালের যৌথ প্রতিবেদনে এ স্বীকৃতি দেওয়া হয়।

শনিবার (২০ সেপ্টেম্বর) প্রকাশিত প্রতিবেদনে ২২টি বৈজ্ঞানিক ক্ষেত্র ও ১৭৪টি উপ-ক্ষেত্রে গবেষকদের প্রকাশনা, এইচ-ইনডেক্স ও সাইটেশনসহ বিভিন্ন সূচক বিশ্লেষণ করে শ্রেণিবদ্ধ করা হয়। তালিকায় দুটি ধাপে সেরা গবেষক নির্ধারণ করা হয়—একটি পুরো পেশাগত জীবনের ভিত্তিতে, আরেকটি নির্দিষ্ট এক বছরের গবেষণা কর্মের ভিত্তিতে। তিনজনই পবিপ্রবির নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স অনুষদের তৃতীয় ব্যাচের শিক্ষার্থী।

আবু সাঈদ শুভ গবেষণা স্বীকৃতি প্রসঙ্গে বলেন, “বিশ্বের শীর্ষ ২% বিজ্ঞানীর তালিকায় নাম ওঠা আমার জীবনের এক অসাধারণ স্বীকৃতি। দীর্ঘ দিনের পরিশ্রম, রাতভর গবেষণা আর অসংখ্য চ্যালেঞ্জ পেরোনোর প্রতিফলন এটি। পরিবারের, শিক্ষকের ও সহকর্মীদের অমূল্য সমর্থন আমি কখনো ভুলব না। এই স্বীকৃতি শুধু গর্ব নয়, নতুন উদ্দীপনা যোগায় এবং আরও বড় দায়িত্ব নিয়ে নিজেকে মানুষের স্বাস্থ্য উন্নয়নের কাজে উৎসর্গ করার প্রেরণা দেয়।”

এলসেভিয়ার প্রতিবছর প্রায় দুই হাজারের বেশি জার্নাল প্রকাশ করে। তাদের প্রকাশিত জার্নালে নিবন্ধের সংখ্যা ২ লাখ ৫০ হাজারের বেশি এবং আর্কাইভে রয়েছে প্রায় ৭০ লাখ গবেষণা প্রকাশনা।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট