1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
সর্বশেষ :
বাউফলে ছাত্রলীগ নেতা হত্যার মামলার পলাতক আসামি ৮ বছর পর গ্রেফতার ঈদুল ফিতরে ছুটি বাড়াল সরকার, মোট ৭ দিনের ছুটি রমজানে বাজার মনিটরিং জোরদার, পটুয়াখালীতে যৌথ অভিযানে জরিমানা দলীয় কর্মী ইদ্রিস আলীর মৃত্যুর প্রতিবাদে পটুয়াখালীতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ উপকূলীয় ট্যুরিজমের উন্নয়নে ‘চন্দ্রদ্বীপ রিভার ক্রুজ (দ্য সেইল)’ উদ্বোধন সাংবাদিককে গালিগালাজ ও লাঞ্ছিতের অভিযোগে তহশিলদারের বিরুদ্ধে লিখিত অভিযোগ, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তরমুজ চাষে নতুন কৌশল, ভোলা সদরে কৃষকদের মাঠ দিবস অনুষ্ঠিত জলঢাকায় নকল ঔষধ সহ আটক ১ জন। নীলফামারীতে ১০৫ বোতল মাদকসহ ১জন গ্রেফতার ভোলায় কোস্ট গার্ডের অভিযানে গাঁজাসহ এক মাদক কারবারি আটক

ঝুলন্ত অবস্থায় কিশোরীর মরদেহ উদ্ধার

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৫ বার পড়া হয়েছে

 

মৌলভীবাজারের জুড়ীতে সব সময়ের মতো স্কুল থেকে বাড়ি ফিরে ভাত খেয়ে নিজ কক্ষে দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়ে আরিফা। সন্ধ্যার পরে ঘুম থেকে না উঠায় পরিবারের সদস্যরা অনেক ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে ঘরে উকি দেন তখন ভেতরে তাকে তীরের সাথে ঝুলতে দেখে পুলিশকে খবর দেয়া হলে পুলিশ এসে ওই কিশোরীর লাশ উদ্ধার করে।

বুধবার (১৭ই সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে পুলিশ এই লাশ উদ্ধার করে।

নিহত ওই কিশোরী আরিফা আক্তার (১৪)। সে উপজেলার সাগরনাল ইউনিয়নের বটনীঘাট গ্রামের মৃত আব্দুন নুর চৌধুরীর মেয়ে এবং পাতিলাসাঙ্গন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।

জানা যায়, আরিফা প্রতিদিনের মত বুধবার বিকেলে বিদ্যালয় থেকে বাড়ি ফিরে ভাত খেয়ে নিজ কক্ষে দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়ে। সন্ধ্যার পরে ঘুম থেকে না উঠায় অনেক ডাকাডাকি করেও কোনো সাড়া পাওয়া যায়নি। পরে ঘরের ভেতরে তাকে তীরের সাথে ঝুলতে দেখে পুলিশকে খবর দেয়া হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে ঘরের দরজা ভেঙে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোরশেদুল আলম ভূঁইয়া বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট