1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
সর্বশেষ :
বাউফলে ছাত্রলীগ নেতা হত্যার মামলার পলাতক আসামি ৮ বছর পর গ্রেফতার ঈদুল ফিতরে ছুটি বাড়াল সরকার, মোট ৭ দিনের ছুটি রমজানে বাজার মনিটরিং জোরদার, পটুয়াখালীতে যৌথ অভিযানে জরিমানা দলীয় কর্মী ইদ্রিস আলীর মৃত্যুর প্রতিবাদে পটুয়াখালীতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ উপকূলীয় ট্যুরিজমের উন্নয়নে ‘চন্দ্রদ্বীপ রিভার ক্রুজ (দ্য সেইল)’ উদ্বোধন সাংবাদিককে গালিগালাজ ও লাঞ্ছিতের অভিযোগে তহশিলদারের বিরুদ্ধে লিখিত অভিযোগ, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তরমুজ চাষে নতুন কৌশল, ভোলা সদরে কৃষকদের মাঠ দিবস অনুষ্ঠিত জলঢাকায় নকল ঔষধ সহ আটক ১ জন। নীলফামারীতে ১০৫ বোতল মাদকসহ ১জন গ্রেফতার ভোলায় কোস্ট গার্ডের অভিযানে গাঁজাসহ এক মাদক কারবারি আটক

ভোলায় প্রাকৃতিক জলাশয় ও সরকারি পুকুরে মাছের পোনা অবমুক্ত

মোঃ সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৪ বার পড়া হয়েছে

ভোলা সদর উপজেলায় রাজস্ব খাতের আওতায় বিভিন্ন প্রাতিষ্ঠানিক পুকুর, হাজা-মাঝা পুকুরখাল ও প্রাকৃতিক জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে ভোলা সদর উপজেলার জিজেইউএস ল্যান্ডিং স্টেশন থেকে ভোলা খালে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুজ্জামান, উপজেলা মৎস্য কর্মকর্তা মেহেদী হাসান ভূঁইয়া, খামার ব্যবস্থাপক মো. জাকির হোসেন এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউল হক।

উপজেলা মৎস্য দপ্তরের তথ্য অনুযায়ী, রাজস্ব খাতের আওতায় মোট ৪৩৮ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। এর মধ্যে ২১৮ কেজি বিভিন্ন প্রাকৃতিক জলাশয়ে এবং বাকি অংশ উপজেলার ১৮টি সরকারি পুকুরে অবমুক্ত করা হয়।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মেহেদী হাসান ভূঁইয়া বলেন, “এ উদ্যোগের ফলে স্থানীয় মৎস্যসম্পদ বৃদ্ধি পাবে এবং সাধারণ মানুষ উপকৃত হবে। পাশাপাশি প্রাকৃতিক জলাশয়ে মাছের উৎপাদন বাড়লে স্থানীয় জেলেদের জীবিকায় ইতিবাচক প্রভাব ফেলবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট