1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
সর্বশেষ :
ভোলার ১৪ গ্রামে সৌদি আরবের সঙ্গে মিল রেখে আগামীকাল ঈদ পালন ভোলায় সিএনজি–পিকআপ সংঘর্ষে চালক নিহত, আহত ৫ সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ‘প্রাণের পটুয়াখালী’র ব্যতিক্রমী মেহেদি উৎসব ঝড়ে ভোলার চরফ্যাশনে অর্ধশতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, ঈদের আগে বিপর্যস্ত পরিবারগুলো ঈদে লঞ্চে ঘরমুখো মানুষের ঢল, পথে পথে ভোগান্তি ঈদযাত্রায় যমুনা সেতুতে যানবাহনের চাপ তিনগুণ, ২৪ ঘণ্টায় পারাপার ৫১ হাজারের বেশি লঞ্চের ধাক্কায় স্পিডবোট উল্টে পুলিশ সদস্য নিখোঁজ, আহত ৫ সরকারি কর্মচারী সমিতি ফুলেল শুভেচ্ছায় অভিবাদন জানালেন পটুয়াখালী জেলা পরিষদের প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টিকে মনপুরার জন্য মন পুড়েনা, টনক নড়ে না কারও—স্বাধীনতার ৫৪ বছরেও বিদ্যুৎহীন মনপুরা বরিশাল–কুয়াকাটা মহাসড়ক চার লেনে উন্নীতের পরিকল্পনা

পটুয়াখালী জেলা প্রেসক্লাবের কার্যকরী কমিটি নির্বাচন শনিবার, ৫ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৯ বার পড়া হয়েছে

 

আগামী ২০ সেপ্টেম্বর (শনিবার) পটুয়াখালী জেলা প্রেসক্লাবের দুই বছর মেয়াদি কার্যকরী কমিটি গঠনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ১২টি পদের মধ্যে সভাপতি, দপ্তর সম্পাদক ও পাঁচ সদস্য পদে কোনো প্রতিদ্বন্দ্বিতা না থাকায় সংশ্লিষ্টরা ইতিমধ্যে অনানুষ্ঠানিকভাবে নির্বাচিত হয়েছেন। বাকি সাত পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১২ জন প্রার্থী।

নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মো. সরোয়ার হোসেন সানু জানান, সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত ফায়ার সার্ভিস সড়কের অস্থায়ী কার্যালয়ে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। ক্লাবের ৫০ জন ভোটার তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করবেন। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে; অপর দুই সদস্য হলেন মো. জামাল আকন ও সঞ্জিব দাস।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা
– সভাপতি: মো. মশিউর রহমান
– দপ্তর সম্পাদক: পারভেজ মাহমুদ
– সদস্য: ইনামুর রহমান, মোসা. রুনু, মো. আনোয়ার হোসেন, মো. হাসান ও মো. রাসেল হাওলাদার

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পদ ও প্রার্থী
– সহ-সভাপতি: মো. রফিকুল ইসলাম (গোলাপ ফুল) বনাম মো. রাশিদ উদ্দিন (সূর্যমুখী ফুল)
– সাধারণ সম্পাদক: এম নাজিম উদ্দিন (হাতি), এ. জেড. এম. উজ্জল (ঘোড়া), রিয়াজুর রহমান (হরিণ)
– সহ-সাধারণ সম্পাদক: মো. কামরুজ্জামান রিপন (হাঁস) বনাম মো. মামুন হোসাইন (মোরগ)
– সাংগঠনিক সম্পাদক: মো. নেছার উদ্দিন (হেরিকেন), কে এম মাসুদ মিয়া (বাজপাখি), মো. মজিবর হাওলাদার মাসুদ (ফুটবল)
– অর্থ সম্পাদক: মো. আবদুর রহিম (মোটরসাইকেল) বনাম মো. মাহবুবুর রহমান (রিকশা)

২০১৮ সালে মো. মশিউর রহমানের নেতৃত্বে প্রতিষ্ঠিত জেলা প্রেসক্লাব পটুয়াখালী সাংবাদিকতার অগ্রগামী প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত। নির্বাচন সামনে রেখে ভোট কেন্দ্র ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের সঙ্গে সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট