1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
সর্বশেষ :
ভোলার ১৪ গ্রামে সৌদি আরবের সঙ্গে মিল রেখে আগামীকাল ঈদ পালন ভোলায় সিএনজি–পিকআপ সংঘর্ষে চালক নিহত, আহত ৫ সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ‘প্রাণের পটুয়াখালী’র ব্যতিক্রমী মেহেদি উৎসব ঝড়ে ভোলার চরফ্যাশনে অর্ধশতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, ঈদের আগে বিপর্যস্ত পরিবারগুলো ঈদে লঞ্চে ঘরমুখো মানুষের ঢল, পথে পথে ভোগান্তি ঈদযাত্রায় যমুনা সেতুতে যানবাহনের চাপ তিনগুণ, ২৪ ঘণ্টায় পারাপার ৫১ হাজারের বেশি লঞ্চের ধাক্কায় স্পিডবোট উল্টে পুলিশ সদস্য নিখোঁজ, আহত ৫ সরকারি কর্মচারী সমিতি ফুলেল শুভেচ্ছায় অভিবাদন জানালেন পটুয়াখালী জেলা পরিষদের প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টিকে মনপুরার জন্য মন পুড়েনা, টনক নড়ে না কারও—স্বাধীনতার ৫৪ বছরেও বিদ্যুৎহীন মনপুরা বরিশাল–কুয়াকাটা মহাসড়ক চার লেনে উন্নীতের পরিকল্পনা

কুয়াকাটায় আইনজীবীকে কুপিয়ে জখম, মামলার জের ধরে হামলার অভিযোগ

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৯ বার পড়া হয়েছে

 

পটুয়াখালীর কুয়াকাটায় মাছের ঘের-সংক্রান্ত মামলার জেরে আনোয়ার হোসেন (৪৮) নামের এক আইনজীবীকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষের ১০-১৫ জন দুর্বৃত্ত। বৃহস্পতিবার সন্ধ্যায় সৈকতের জিরো পয়েন্ট এলাকায় এ ঘটনার পর তাকে প্রথমে কলাপাড়া ও পরে বরিশাল শের-এ-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, কুয়াকাটার ধুলাস্বর নয়াকাটা গ্রামের একটি মাছের ঘের নিয়ে একই এলাকার হারুন মৃধার সঙ্গে আনোয়ার হোসেনের দীর্ঘদিনের বিরোধ চলছিল। গত এক মাস আগে আদালতে মামলা দায়ের করেন আইনজীবী আনোয়ার। বৃহস্পতিবার সালিশ-মীমাংসার কথা থাকলেও কুয়াকাটায় পৌঁছামাত্রই হারুন মৃধার নেতৃত্বে একদল লোক তাঁর ওপর অতর্কিত হামলা চালায়।

আহত অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাঁকে বরিশাল শের-এ-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, আনোয়ার হোসেনের বাম চোখসহ শরীরের একাধিক স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।

এ ব্যাপারে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান বলেন, “ঘটনাটি শুনেছি। এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ঘটনার পর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। আইনজীবী সমিতির নেতারা হামলার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত দোষীদের গ্রেপ্তার দাবি করেছেন।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট