1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোলার ১৪ গ্রামে সৌদি আরবের সঙ্গে মিল রেখে আগামীকাল ঈদ পালন ভোলায় সিএনজি–পিকআপ সংঘর্ষে চালক নিহত, আহত ৫ সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ‘প্রাণের পটুয়াখালী’র ব্যতিক্রমী মেহেদি উৎসব ঝড়ে ভোলার চরফ্যাশনে অর্ধশতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, ঈদের আগে বিপর্যস্ত পরিবারগুলো ঈদে লঞ্চে ঘরমুখো মানুষের ঢল, পথে পথে ভোগান্তি ঈদযাত্রায় যমুনা সেতুতে যানবাহনের চাপ তিনগুণ, ২৪ ঘণ্টায় পারাপার ৫১ হাজারের বেশি লঞ্চের ধাক্কায় স্পিডবোট উল্টে পুলিশ সদস্য নিখোঁজ, আহত ৫ সরকারি কর্মচারী সমিতি ফুলেল শুভেচ্ছায় অভিবাদন জানালেন পটুয়াখালী জেলা পরিষদের প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টিকে মনপুরার জন্য মন পুড়েনা, টনক নড়ে না কারও—স্বাধীনতার ৫৪ বছরেও বিদ্যুৎহীন মনপুরা বরিশাল–কুয়াকাটা মহাসড়ক চার লেনে উন্নীতের পরিকল্পনা

 মহিপুরে কোস্ট গার্ডের অভিযানে অবৈধ ট্রলিং বোটসহ ১৪ জেলে গ্রেফতার

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৮ বার পড়া হয়েছে

পটুয়াখালীর মহিপুরে কোস্ট গার্ডের অভিযানে একটি অবৈধ আর্টিসনাল ট্রলিং বোটসহ ১৪ জন জেলেকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) ভোররাতে আলিপুর-মহিপুর মৎস্য বন্দর সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।


কোস্ট গার্ড স্টেশন নিজামপুরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) গভীর রাতে অভিযান চালানো হয়। রাত ১টার দিকে আলিপুর-মহিপুর এলাকায় অবৈধভাবে মাছ ধরার সময় একটি ট্রলিং বোটসহ ১৪ জন জেলেকে আটক করা হয়।

তিনি আরও জানান, জব্দকৃত বোট থেকে মাছ ধরার সরঞ্জামাদি অপসারণ করা হয়েছে। পরে বোট ও আটক জেলেদের মহিপুর থানায় হস্তান্তর করা হয়। লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, “মৎস্য সম্পদ রক্ষায় আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

মহিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদ হাসান জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে এবং আটক জেলেদের কলাপাড়া আদালতে সোপর্দ করা হয়েছে।

প্রসঙ্গত, আর্টিসনাল ট্রলিং বোট ব্যবহার করে মাছ ধরা সামুদ্রিক মাছের প্রজনন ও মজুদকে মারাত্মক হুমকির মুখে ফেলে। এজন্য সরকার সময়ে সময়ে অভিযান চালিয়ে এ ধরনের অবৈধ কার্যক্রম দমন করে আসছে। স্থানীয় জেলে সমাজের সচেতন মহল কোস্ট গার্ডের এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট