1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
সর্বশেষ :
বাউফলে ছাত্রলীগ নেতা হত্যার মামলার পলাতক আসামি ৮ বছর পর গ্রেফতার ঈদুল ফিতরে ছুটি বাড়াল সরকার, মোট ৭ দিনের ছুটি রমজানে বাজার মনিটরিং জোরদার, পটুয়াখালীতে যৌথ অভিযানে জরিমানা দলীয় কর্মী ইদ্রিস আলীর মৃত্যুর প্রতিবাদে পটুয়াখালীতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ উপকূলীয় ট্যুরিজমের উন্নয়নে ‘চন্দ্রদ্বীপ রিভার ক্রুজ (দ্য সেইল)’ উদ্বোধন সাংবাদিককে গালিগালাজ ও লাঞ্ছিতের অভিযোগে তহশিলদারের বিরুদ্ধে লিখিত অভিযোগ, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তরমুজ চাষে নতুন কৌশল, ভোলা সদরে কৃষকদের মাঠ দিবস অনুষ্ঠিত জলঢাকায় নকল ঔষধ সহ আটক ১ জন। নীলফামারীতে ১০৫ বোতল মাদকসহ ১জন গ্রেফতার ভোলায় কোস্ট গার্ডের অভিযানে গাঁজাসহ এক মাদক কারবারি আটক

ভোলায় ইসলামী বক্তা নোমানী হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন, গ্রেপ্তার ছেলে

মোঃ সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০৪ বার পড়া হয়েছে

ভোলায় ইসলামী বক্তা ও মাদরাসাশিক্ষক আমিনুল হক নোমানী হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করেছে পুলিশ। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন নিহতেরই ছেলে মো. রেদেয়ানুল হক (১৭)। তাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাতে ভোলার তজুমদ্দিন উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে জেলা পুলিশ সুপার (এসপি) শরীফুল হক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন।

এসপি জানান, প্রাথমিক তদন্তে প্রমাণ মিলেছে যে রেদেয়ানুল একাই এই হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। বাবার কঠোর শাসন মানতে না পেরে ক্ষোভে তিনি খুনের পরিকল্পনা করেন। এ জন্য ইউটিউবে বিভিন্ন ক্রাইম মুভি দেখে শিখেছিলেন—কোনভাবে আঘাত করলে মৃত্যু নিশ্চিত হয়। প্রায় দুই মাস আগে থেকেই হত্যার প্রস্তুতি নিতে শুরু করেন তিনি। পরিকল্পনার অংশ হিসেবে ছুরি, টি-শার্ট, কেপ ও হাতঘড়ি সংগ্রহ করেন।

পুলিশ সুপার আরও জানান, বাবার শাসনে ক্ষোভ থেকে একবার আত্মহত্যারও চেষ্টা করেছিলেন রেদেয়ানুল। ব্যর্থ হওয়ার পর বাবাকে হত্যার সিদ্ধান্ত নেন। পরিকল্পনা অনুযায়ী গত ৬ সেপ্টেম্বর রাতে বাবাকে একা পেয়ে তিনি খুন করেন।

তবে এ ঘটনায় অন্য কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন এসপি শরীফুল হক। জানা গেছে, রেদেয়ানুল মূলত মামার বাড়িতে থাকতেন। তবে পড়াশোনা করতেন বাবার প্রতিষ্ঠিত মাদরাসায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট