1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
সর্বশেষ :
বাউফলে ছাত্রলীগ নেতা হত্যার মামলার পলাতক আসামি ৮ বছর পর গ্রেফতার ঈদুল ফিতরে ছুটি বাড়াল সরকার, মোট ৭ দিনের ছুটি রমজানে বাজার মনিটরিং জোরদার, পটুয়াখালীতে যৌথ অভিযানে জরিমানা দলীয় কর্মী ইদ্রিস আলীর মৃত্যুর প্রতিবাদে পটুয়াখালীতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ উপকূলীয় ট্যুরিজমের উন্নয়নে ‘চন্দ্রদ্বীপ রিভার ক্রুজ (দ্য সেইল)’ উদ্বোধন সাংবাদিককে গালিগালাজ ও লাঞ্ছিতের অভিযোগে তহশিলদারের বিরুদ্ধে লিখিত অভিযোগ, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তরমুজ চাষে নতুন কৌশল, ভোলা সদরে কৃষকদের মাঠ দিবস অনুষ্ঠিত জলঢাকায় নকল ঔষধ সহ আটক ১ জন। নীলফামারীতে ১০৫ বোতল মাদকসহ ১জন গ্রেফতার ভোলায় কোস্ট গার্ডের অভিযানে গাঁজাসহ এক মাদক কারবারি আটক

নৌবাহিনীর অভিযানে ভোলায় মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী আটক

মোঃ সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮৯ বার পড়া হয়েছে

মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ড দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে বাংলাদেশ নৌবাহিনী ভোলার বোরহানউদ্দিনে বিশেষ অভিযান পরিচালনা করেছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর ২০২৫) দিবাগত রাতে নৌবাহিনী ও পুলিশ যৌথভাবে উপজেলার কাচিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে এ অভিযান চালায়।

অভিযানে স্থানীয় চকডুষ (চৌকিদার বাড়ি) এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী মো. শহীদ ও তার স্ত্রী তসলিমাকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা, মাদক ব্যবসায় ব্যবহৃত নগদ তিন লাখ ঊনসত্তর হাজার দুই শত দশ টাকা এবং দুইটি মোবাইল ফোন জব্দ করা হয়।

নৌবাহিনী সূত্রে জানা যায়, আটককৃত স্বামী-স্ত্রী দীর্ঘদিন ধরে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। তাদের আটক হওয়ার পর এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছে এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

পরে জব্দকৃত মাদক, নগদ টাকা ও মোবাইল ফোনসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বোরহানউদ্দিন থানায় হস্তান্তর করা হয়। উল্লেখ্য, বর্তমান সরকারের নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ নৌবাহিনী তার দায়িত্বপ্রাপ্ত এলাকায় মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে অভিযান অব্যাহত রেখেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট