1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
সর্বশেষ :
বাউফলে ছাত্রলীগ নেতা হত্যার মামলার পলাতক আসামি ৮ বছর পর গ্রেফতার ঈদুল ফিতরে ছুটি বাড়াল সরকার, মোট ৭ দিনের ছুটি রমজানে বাজার মনিটরিং জোরদার, পটুয়াখালীতে যৌথ অভিযানে জরিমানা দলীয় কর্মী ইদ্রিস আলীর মৃত্যুর প্রতিবাদে পটুয়াখালীতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ উপকূলীয় ট্যুরিজমের উন্নয়নে ‘চন্দ্রদ্বীপ রিভার ক্রুজ (দ্য সেইল)’ উদ্বোধন সাংবাদিককে গালিগালাজ ও লাঞ্ছিতের অভিযোগে তহশিলদারের বিরুদ্ধে লিখিত অভিযোগ, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তরমুজ চাষে নতুন কৌশল, ভোলা সদরে কৃষকদের মাঠ দিবস অনুষ্ঠিত জলঢাকায় নকল ঔষধ সহ আটক ১ জন। নীলফামারীতে ১০৫ বোতল মাদকসহ ১জন গ্রেফতার ভোলায় কোস্ট গার্ডের অভিযানে গাঁজাসহ এক মাদক কারবারি আটক

ভোলায় গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষে উদ্যোক্তাদের প্রশিক্ষণ

মোঃ সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯২ বার পড়া হয়েছে
ভোলা সদর উপজেলার পরানগঞ্জ এলাকায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) বাস্তবায়িত এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) সহায়তায় “Rural Microenterprise Transformation Project (RMTP)” এর আওতায় গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদন বিষয়ক অনাবাসিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ সেপ্টেম্বর ২০২৫) জিজেইউএস পরানগঞ্জ শাখায় দিনব্যাপী এ প্রশিক্ষণে স্থানীয় কৃষক ও উদ্যোক্তারা অংশ নেন। কর্মশালায় অংশগ্রহণকারীদের গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষের আধুনিক কৌশল, বালাই ব্যবস্থাপনা, উৎপাদন বৃদ্ধির উপায় এবং বাজারজাতকরণ বিষয়ে বিস্তারিত ধারণা দেওয়া হয়।
প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে ছিলেন ভোলা সদর উপজেলার কৃষি কর্মকর্তা কামরুল হাসান। এ সময় জিজেইউএস-এর এসিস্ট্যান্ট ভ্যালু চেইন ফ্যাসিলিটেটর বেল্লাল হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, “গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষ সম্প্রসারণের মাধ্যমে উদ্যোক্তাদের আয় বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টি” শীর্ষক ভ্যালু চেইন উপ-প্রকল্পের অংশ হিসেবে এই প্রশিক্ষণ দেওয়া হয়। এর মাধ্যমে স্থানীয় পর্যায়ে কৃষকদের মধ্যে পেঁয়াজ উৎপাদনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।
কৃষি কর্মকর্তারা বলেন, দেশে পেঁয়াজের চাহিদা ক্রমবর্ধমান। এ চাহিদা পূরণে গ্রীষ্মকালীন মৌসুমেও পেঁয়াজ চাষ সম্প্রসারণ করতে পারলে কৃষকরা অতিরিক্ত আয় করতে পারবেন এবং বাজারে আমদানি নির্ভরতা হ্রাস পাবে। প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের পেঁয়াজ চাষে মানসম্মত বীজ নির্বাচন, আধুনিক প্রযুক্তি ব্যবহার ও পরিবেশবান্ধব পদ্ধতির উপর গুরুত্ব আরোপ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট