1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
সর্বশেষ :
ভোলার ১৪ গ্রামে সৌদি আরবের সঙ্গে মিল রেখে আগামীকাল ঈদ পালন ভোলায় সিএনজি–পিকআপ সংঘর্ষে চালক নিহত, আহত ৫ সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ‘প্রাণের পটুয়াখালী’র ব্যতিক্রমী মেহেদি উৎসব ঝড়ে ভোলার চরফ্যাশনে অর্ধশতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, ঈদের আগে বিপর্যস্ত পরিবারগুলো ঈদে লঞ্চে ঘরমুখো মানুষের ঢল, পথে পথে ভোগান্তি ঈদযাত্রায় যমুনা সেতুতে যানবাহনের চাপ তিনগুণ, ২৪ ঘণ্টায় পারাপার ৫১ হাজারের বেশি লঞ্চের ধাক্কায় স্পিডবোট উল্টে পুলিশ সদস্য নিখোঁজ, আহত ৫ সরকারি কর্মচারী সমিতি ফুলেল শুভেচ্ছায় অভিবাদন জানালেন পটুয়াখালী জেলা পরিষদের প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টিকে মনপুরার জন্য মন পুড়েনা, টনক নড়ে না কারও—স্বাধীনতার ৫৪ বছরেও বিদ্যুৎহীন মনপুরা বরিশাল–কুয়াকাটা মহাসড়ক চার লেনে উন্নীতের পরিকল্পনা

সাংবাদিক মিরন হত্যাচেষ্টা মামলার আসামি ইলিয়াস ডিবি পুলিশের হাতে গ্রেফতার

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৫ বার পড়া হয়েছে

পটুয়াখালীর কুয়াকাটায় সাংবাদিক জহিরুল ইসলাম মিরন হত্যাচেষ্টা মামলার অন্যতম আসামি ইলিয়াস হোসেন মিলু (৪৩) অবশেষে ডিবি পুলিশের হাতে ধরা পড়েছেন। রবিবার (৭ সেপ্টেম্বর) গভীর রাতে রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়ন থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।

ডিবি পুলিশের এসআই জহুরুল ইসলাম জানান, গ্রেফতারকৃত ইলিয়াস কুয়াকাটার মাদক ব্যবসায়ী চক্রের অন্যতম নিয়ন্ত্রক এবং একটি হত্যা মামলার আসামি। তিনি কুয়াকাটা পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা আনোয়ার হাওলাদারের বড় ভাইয়ের ছেলে। তার বাবার নাম মৃত শানু হাওলাদার, বাড়ি কুয়াকাটা পৌরসভার হোসেনপাড়া এলাকায়। ইলিয়াসকে জিজ্ঞাসাবাদ চলছে বলে নিশ্চিত করেছেন তিনি।

এর আগে মামলার আরেক আসামি, ইলিয়াসের ছেলে রাজনকে পুলিশ গ্রেফতার করে জবানবন্দি নিয়েছিল।

উল্লেখ্য, চলতি বছরের ৪ ফেব্রুয়ারি গভীর রাতে কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, বাংলাভিশনের কলাপাড়া প্রতিনিধি ও কুয়াকাটা পৌর যুবদলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরন ঢাকা থেকে ফেরার পথে সশস্ত্র দুর্বৃত্তদের হামলার শিকার হন। বাসার সামনে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়। হামলাকারীরা তার এক হাতের রগ কেটে দেয়, অন্য হাত ঝুলে যায় কব্জি পর্যন্ত। মাথা, পেটসহ শরীরের বিভিন্ন স্থানে অসংখ্য কোপে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।

এ ঘটনায় ১৩ ফেব্রুয়ারি মহিপুর থানায় মামলা দায়ের করা হয়। নৃশংস এই হামলার প্রতিবাদে সাংবাদিক সমাজ ও রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং বিভিন্ন মানববন্ধন ও কর্মসূচি পালিত হয়।

অবশেষে মামলার অন্যতম আসামি ইলিয়াস হোসেন মিলু গ্রেফতার হওয়ায় মিরনের পরিবার স্বস্তি প্রকাশ করেছে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট