1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
সর্বশেষ :
বাউফলে ছাত্রলীগ নেতা হত্যার মামলার পলাতক আসামি ৮ বছর পর গ্রেফতার ঈদুল ফিতরে ছুটি বাড়াল সরকার, মোট ৭ দিনের ছুটি রমজানে বাজার মনিটরিং জোরদার, পটুয়াখালীতে যৌথ অভিযানে জরিমানা দলীয় কর্মী ইদ্রিস আলীর মৃত্যুর প্রতিবাদে পটুয়াখালীতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ উপকূলীয় ট্যুরিজমের উন্নয়নে ‘চন্দ্রদ্বীপ রিভার ক্রুজ (দ্য সেইল)’ উদ্বোধন সাংবাদিককে গালিগালাজ ও লাঞ্ছিতের অভিযোগে তহশিলদারের বিরুদ্ধে লিখিত অভিযোগ, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তরমুজ চাষে নতুন কৌশল, ভোলা সদরে কৃষকদের মাঠ দিবস অনুষ্ঠিত জলঢাকায় নকল ঔষধ সহ আটক ১ জন। নীলফামারীতে ১০৫ বোতল মাদকসহ ১জন গ্রেফতার ভোলায় কোস্ট গার্ডের অভিযানে গাঁজাসহ এক মাদক কারবারি আটক

ভোলায় মা ও শিশু স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

মোঃ সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৭ বার পড়া হয়েছে
ভোলায় কমিউনিটি নিউট্রিশন অ্যান্ড হেলথ প্রমোটারদের (সিএনএইচপি) জন্য মা ও শিশু স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ে পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে ভোলা নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কলেজের হলরুমে এ প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ভোলার সিভিল সার্জন ডা. মো. মনিরুল ইসলাম।
গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস)-এর অতিরিক্ত পরিচালক মো. আজাদ হোসেনের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কলেজের ইনচার্জ নার্সিং ইন্সট্রাক্টর নন্দা রানী দাস এবং ইন্সট্রাক্টর মো. আফজাল হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জিজেইউএস-এর কারিগরি কর্মকর্তা (পুষ্টি ও প্রাথমিক স্বাস্থ্যসেবা) মো. মিঠুন মণ্ডল।
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর পিপিইপিপি-ইইউ প্রকল্পের আওতায় আয়োজিত এ প্রশিক্ষণে কেডেক, পরিবার উন্নয়ন সংস্থা, ওয়েব ফাউন্ডেশন ও জিজেইউএস-এর দুর্গম এলাকায় কর্মরত মোট ২৫ জন সিএনএইচপি অংশ নেন। পাঁচ দিনব্যাপী এ প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা মা ও শিশু স্বাস্থ্যসেবা এবং পুষ্টি বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাতে-কলমে জ্ঞান অর্জন করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট