1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
সর্বশেষ :
বাউফলে ছাত্রলীগ নেতা হত্যার মামলার পলাতক আসামি ৮ বছর পর গ্রেফতার ঈদুল ফিতরে ছুটি বাড়াল সরকার, মোট ৭ দিনের ছুটি রমজানে বাজার মনিটরিং জোরদার, পটুয়াখালীতে যৌথ অভিযানে জরিমানা দলীয় কর্মী ইদ্রিস আলীর মৃত্যুর প্রতিবাদে পটুয়াখালীতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ উপকূলীয় ট্যুরিজমের উন্নয়নে ‘চন্দ্রদ্বীপ রিভার ক্রুজ (দ্য সেইল)’ উদ্বোধন সাংবাদিককে গালিগালাজ ও লাঞ্ছিতের অভিযোগে তহশিলদারের বিরুদ্ধে লিখিত অভিযোগ, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তরমুজ চাষে নতুন কৌশল, ভোলা সদরে কৃষকদের মাঠ দিবস অনুষ্ঠিত জলঢাকায় নকল ঔষধ সহ আটক ১ জন। নীলফামারীতে ১০৫ বোতল মাদকসহ ১জন গ্রেফতার ভোলায় কোস্ট গার্ডের অভিযানে গাঁজাসহ এক মাদক কারবারি আটক

কলাপাড়ায় লামিয়া হত্যাকাণ্ড: ক্ষতিগ্রস্ত পরিবারের সংবাদ সম্মেলন

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৩ বার পড়া হয়েছে

পটুয়াখালীর কলাপাড়ায় পূর্ব বিরোধকে কেন্দ্র করে সংগঠিত লামিয়া হত্যাকাণ্ডের প্রকৃত দোষীদের চিহ্নিত এবং নিরীহ গ্রামবাসীদের মিথ্যা মামলা থেকে মুক্তির দাবি জানিয়েছে ক্ষতিগ্রস্ত পরিবার।

৩রা সেপ্টেম্বর সকালে কলাপাড়া প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নিহত লামিয়ার পরিবারের সদস্য জায়েদা বেগম। তিনি জানান, গত ৩০ জুন পরিকল্পিতভাবে লামিয়াকে হত্যা করা হয়েছিল এবং মরদেহ বাড়ির সামনে ঝুলিয়ে রাখা হয়। যদিও মামলায় লামিয়ার মাতা হালিমা বেগমের সহযোগিতা থাকার অভিযোগ থাকলেও, পার্শ্ববর্তী ইউনিয়নের জয়নাল মৃধা, তাইফুর রহমান, সুজন ও হাসানকে মিথ্যা অভিযোগে আসামি করা হয়েছে।

জায়েদা বেগম অভিযোগ করেন, পূর্ববিরোধকে ঢেকে রাখতে প্রকৃত অপরাধীদের ছাড় দিয়ে নিরীহ গ্রামবাসীদের হত্যার মামলায় যুক্ত করা হয়েছে। তিনি দাবি করেন, হালিমা বেগমের অনৈতিক কর্মকাণ্ড প্রকাশ পায় বলে লামিয়াকে হত্যা করা হয়েছে এবং প্রশাসনের কাছে প্রকৃত অপরাধীদের সঠিক তদন্ত ও গ্রেপ্তারের জন্য দ্রুত পদক্ষেপ কামনা করেন।

সংবাদ সম্মেলনে পরিবারের পক্ষ থেকে মিথ্যা মামলা প্রত্যাহার ও নিরীহ ব্যক্তিদের মুক্তিরও দাবি জানানো হয়। এই ঘটনার যথাযথ অনুসন্ধান ও বিচার প্রক্রিয়া জন্য প্রশাসনের হস্তক্ষেপ প্রত্যাশা করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট