1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
মেঘনায় নিখোঁজের দুই দিন পর পুলিশ কনস্টেবলের মরদেহ উদ্ধার ভোলার ১৪ গ্রামে সৌদি আরবের সঙ্গে মিল রেখে আগামীকাল ঈদ পালন ভোলায় সিএনজি–পিকআপ সংঘর্ষে চালক নিহত, আহত ৫ সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ‘প্রাণের পটুয়াখালী’র ব্যতিক্রমী মেহেদি উৎসব ঝড়ে ভোলার চরফ্যাশনে অর্ধশতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, ঈদের আগে বিপর্যস্ত পরিবারগুলো ঈদে লঞ্চে ঘরমুখো মানুষের ঢল, পথে পথে ভোগান্তি ঈদযাত্রায় যমুনা সেতুতে যানবাহনের চাপ তিনগুণ, ২৪ ঘণ্টায় পারাপার ৫১ হাজারের বেশি লঞ্চের ধাক্কায় স্পিডবোট উল্টে পুলিশ সদস্য নিখোঁজ, আহত ৫ সরকারি কর্মচারী সমিতি ফুলেল শুভেচ্ছায় অভিবাদন জানালেন পটুয়াখালী জেলা পরিষদের প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টিকে মনপুরার জন্য মন পুড়েনা, টনক নড়ে না কারও—স্বাধীনতার ৫৪ বছরেও বিদ্যুৎহীন মনপুরা

পলিটেকনিক শিক্ষার্থীদের মশাল মিছিল, বিএসসি প্রকৌশলীদের দাবীকে ‘চক্রান্ত’ আখ্যা

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৯ বার পড়া হয়েছে

বিএসসি প্রকৌশলীদের চলমান আন্দোলনে ডিপ্লোমা প্রকৌশলীদের বিরুদ্ধে কটুক্তির প্রতিবাদে পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা রবিবার সন্ধ্যায় একটি মশাল মিছিল বের করেন। মিছিলটি পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ প্রদক্ষিণ করে সার্কিট হাউজ চত্বরে শেষ হয়।

শিক্ষার্থীরা বিএসসি প্রকৌশলীদের তিন দফা দাবীকে অযৌক্তিক এবং চক্রান্ত বলে উল্লেখ করেন। তাদের মতে, বিএসসি প্রকৌশলীদের কিছু নেতা ও মিডিয়ার মাধ্যমে ডিপ্লোমা প্রকৌশলীদের অসম্মানজনক মন্তব্য করছেন, যা শিক্ষার্থী জগতে উদ্বেগ তৈরি করেছে।

মিছিলে অংশগ্রহণকারীরা ডিপ্লোমা প্রকৌশলীদের সম্মান রক্ষা এবং শিক্ষার্থীদের মধ্যে সংহতি বজায় রাখার আহ্বান জানান। তারা জোর দিয়ে বলেন যে, দুই প্রকৌশল প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের একে অপরের বিরুদ্ধে কোনো আন্দোলন করা উচিত নয় এবং তাদের শক্তি কেবল যোগ্য চাকরির দাবিতে কেন্দ্রীভূত হওয়া উচিত।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট