1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
মেঘনায় নিখোঁজের দুই দিন পর পুলিশ কনস্টেবলের মরদেহ উদ্ধার ভোলার ১৪ গ্রামে সৌদি আরবের সঙ্গে মিল রেখে আগামীকাল ঈদ পালন ভোলায় সিএনজি–পিকআপ সংঘর্ষে চালক নিহত, আহত ৫ সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ‘প্রাণের পটুয়াখালী’র ব্যতিক্রমী মেহেদি উৎসব ঝড়ে ভোলার চরফ্যাশনে অর্ধশতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, ঈদের আগে বিপর্যস্ত পরিবারগুলো ঈদে লঞ্চে ঘরমুখো মানুষের ঢল, পথে পথে ভোগান্তি ঈদযাত্রায় যমুনা সেতুতে যানবাহনের চাপ তিনগুণ, ২৪ ঘণ্টায় পারাপার ৫১ হাজারের বেশি লঞ্চের ধাক্কায় স্পিডবোট উল্টে পুলিশ সদস্য নিখোঁজ, আহত ৫ সরকারি কর্মচারী সমিতি ফুলেল শুভেচ্ছায় অভিবাদন জানালেন পটুয়াখালী জেলা পরিষদের প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টিকে মনপুরার জন্য মন পুড়েনা, টনক নড়ে না কারও—স্বাধীনতার ৫৪ বছরেও বিদ্যুৎহীন মনপুরা

ডাক্তার পদবী ব্যবহার নিষিদ্ধ আদেশের প্রতিবাদে হোমিওপ্যাথিক চিকিৎসকদের মানববন্ধন

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১১ বার পড়া হয়েছে

হোমিওপ্যাথিক চিকিৎসকদের নামের পূর্বে ‘ডাক্তার (ডা.)’ পদবী ব্যবহার নিষিদ্ধ করার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাম্প্রতিক নির্দেশের প্রতিবাদে শনিবার (৩০ আগস্ট) পটুয়াখালী প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছেন পটুয়াখালী হোমিওপ্যাথিক কলেজ ও হাসপাতালের শিক্ষক, শিক্ষার্থী ও চিকিৎসকরা।

বেলা ১১টায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ফিরোজ আহমেদ, প্রভাষক নুরুজ্জামান, মেডিকেল অফিসার জান্নাতুল ফেরদৌসী কাজল, ফাতেমা আক্তার রুমা, প্রভাষক অনিতা রানী দাস ও নিজাম উদ্দিন প্রমুখ।

বক্তারা বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) আইন-২০১০-এর ২৯(১) ধারা অনুসরণ করে ১০ আগস্ট জারি করা নির্দেশটি প্রত্যাহার করার দাবি জানান। তারা বলেন, মহান জাতীয় সংসদ কর্তৃক পাসকৃত বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা আইন-২০২৩-এর ধারা ১(১৩) অনুযায়ী নিবন্ধিত সকল হোমিওপ্যাথিক চিকিৎসকের নামের পূর্বে ‘ডাক্তার (ডা.)’ পদবী ব্যবহার বহাল রাখার নির্দেশ জারি করা হোক।

তারা আরও জানান, এই দাবি মানা না হলে তারা বৃহত্তর আন্দোলনের কর্মসূচী ঘোষণা করবেন।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট