1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
সর্বশেষ :
নিয়ামতপুর বসুন্ধরা এগ্রিকালচার প্রজেক্ট ভিজিট করলেন বসুন্ধরার ভাইস চেয়ারম্যান এমিলি সোবহান বাউফলে ছাত্রলীগ নেতা হত্যার মামলার পলাতক আসামি ৮ বছর পর গ্রেফতার ঈদুল ফিতরে ছুটি বাড়াল সরকার, মোট ৭ দিনের ছুটি রমজানে বাজার মনিটরিং জোরদার, পটুয়াখালীতে যৌথ অভিযানে জরিমানা দলীয় কর্মী ইদ্রিস আলীর মৃত্যুর প্রতিবাদে পটুয়াখালীতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ উপকূলীয় ট্যুরিজমের উন্নয়নে ‘চন্দ্রদ্বীপ রিভার ক্রুজ (দ্য সেইল)’ উদ্বোধন সাংবাদিককে গালিগালাজ ও লাঞ্ছিতের অভিযোগে তহশিলদারের বিরুদ্ধে লিখিত অভিযোগ, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তরমুজ চাষে নতুন কৌশল, ভোলা সদরে কৃষকদের মাঠ দিবস অনুষ্ঠিত জলঢাকায় নকল ঔষধ সহ আটক ১ জন। নীলফামারীতে ১০৫ বোতল মাদকসহ ১জন গ্রেফতার

হাজীপুরে গত ৭ দিনে ৭টি গরু চুরি

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ১১৯ বার পড়া হয়েছে

 

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় হাজীপুর ইউনিয়নে আবারও গরু চুরির ঘটনা ঘটেছে। শনিবার (৩০শে আগস্ট) রাতে ইউনিয়নের রজনপুর গ্রামে একযোগে ৩টি গরু চুরি হয়েছে। গত চুরির ঘটনার মাত্র পাঁচ দিন আগে একই ইউনিয়নের পাবই গ্রাম থেকে ৪টি গরু চুরি হয়েছিল। এতে করে গত ৭ দিনে মোট ৭টি গরু চুরির ঘটনা ঘটলো।

রজনপুর গ্রামের ক্ষতিগ্রস্ত গরুর মালিক আব্দুল মছব্বির জানান, গভীর রাতে তার গোয়ালঘর থেকে চোরেরা একটি দুধেল গাভী এবং দুইটি ডেকা গরু নিয়ে গেছে। তিনি ধারণা করছেন, চুরি যাওয়া গরুগুলোর আনুমানিক বাজার মূল্য তিন লাখ টাকা।

এক সপ্তাহের মধ্যে পরপর গরু চুরির ঘটনায় পুরো হাজীপুর ইউনিয়নজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এ বিষয়ে হাজীপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুর আহমেদ চৌধুরী বুলবুল জানান, তিনি আইনশৃঙ্খলা কমিটির মিটিংয়ে বিষয়টি উত্থাপন করেছেন এবং ক্ষতিগ্রস্তদের থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পরামর্শ দিয়েছেন।

এ বিষয়ে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ওমর ফারুক বলেন, তিনি বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেখেছেন এবং রোববার বিকেলে ওই এলাকা পরিদর্শনে যান। তিনি আরও জানান, শনিবার রাত্রীকালীন সময়ে তিনি নিজেই ওই এলাকায় টহলে ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট