1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
মেঘনায় নিখোঁজের দুই দিন পর পুলিশ কনস্টেবলের মরদেহ উদ্ধার ভোলার ১৪ গ্রামে সৌদি আরবের সঙ্গে মিল রেখে আগামীকাল ঈদ পালন ভোলায় সিএনজি–পিকআপ সংঘর্ষে চালক নিহত, আহত ৫ সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ‘প্রাণের পটুয়াখালী’র ব্যতিক্রমী মেহেদি উৎসব ঝড়ে ভোলার চরফ্যাশনে অর্ধশতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, ঈদের আগে বিপর্যস্ত পরিবারগুলো ঈদে লঞ্চে ঘরমুখো মানুষের ঢল, পথে পথে ভোগান্তি ঈদযাত্রায় যমুনা সেতুতে যানবাহনের চাপ তিনগুণ, ২৪ ঘণ্টায় পারাপার ৫১ হাজারের বেশি লঞ্চের ধাক্কায় স্পিডবোট উল্টে পুলিশ সদস্য নিখোঁজ, আহত ৫ সরকারি কর্মচারী সমিতি ফুলেল শুভেচ্ছায় অভিবাদন জানালেন পটুয়াখালী জেলা পরিষদের প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টিকে মনপুরার জন্য মন পুড়েনা, টনক নড়ে না কারও—স্বাধীনতার ৫৪ বছরেও বিদ্যুৎহীন মনপুরা

ভোলার দৌলতখানে সময় টিভির সাংবাদিক ও ক্যামেরাম্যানের উপর হামলা, থানায় অভিযোগ দায়ের

মো: সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ৯৩ বার পড়া হয়েছে

 ভোলার দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নে সরকার প্রদত্ত গরু বিতরণ সংক্রান্ত তথ্য সংগ্রহ করতে গিয়ে সময় টিভির সহযোগী সিনিয়র রিপোর্টার মোঃ নাসির উদ্দিন লিটন ও ক্যামেরাম্যান উৎপল দেবনাথের উপর হামলা চালানো হয়েছে। গুরুতর আহত সাংবাদিক থানায় লিখিত অভিযোগ করেছেন এবং সঠিক তদন্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দাবি জানিয়েছেন।

শুক্রবার (২২ আগস্ট) দুপুর আড়াইটার দিকে ভবানীপুর ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ড এলাকায় হাবু চেয়ারম্যানের বরফ মিলের পাশে রাসেল কাজির বাড়িতে গরু বিতরণ সংক্রান্ত সংবাদ সংগ্রহ করতে গেলে স্থানীয় বিএনপি নেতা কাজি রাসেল, নিজাম কাজী, কাজী রাকিব ও রিয়াজসহ কয়েকজন ওই সাংবাদিক ও ক্যামেরাম্যানকে গালাগালি করে মারধর শুরু করেন। অভিযুক্তরা ধাক্কা দিয়ে বাড়ির বাইরে ফেলে দেয় এবং পথেই ফেলে রেখে যায়।

অভিযোগ মতে, রাসেল কাজি ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়েছেন, এবং ঘটনাটির ভিডিও মোবাইল ফোনে ধারণ করেছেন। স্থানীয় জনতা এগিয়ে আসলে রাসেল কাজি হুমকি দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। ক্যামেরাম্যান উৎপল দেবনাথের হাতে থাকা ক্যামেরাটি জোরে ফেলে দেওয়ায় প্রায় এক লাখ টাকার ক্ষতি হয়েছে।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিল্লুর রহমান জানান, দরখাস্ত গ্রহণ হয়েছে এবং বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। দৌলতখান উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফারুক হোসেন তালুকদারও সাংবাদিকদের প্রতি সহমর্মিতা প্রকাশ করে জানিয়েছেন, তারা সাংগঠনিকভাবে ঘটনার তদন্ত করবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট