1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ :
মেঘনায় নিখোঁজের দুই দিন পর পুলিশ কনস্টেবলের মরদেহ উদ্ধার ভোলার ১৪ গ্রামে সৌদি আরবের সঙ্গে মিল রেখে আগামীকাল ঈদ পালন ভোলায় সিএনজি–পিকআপ সংঘর্ষে চালক নিহত, আহত ৫ সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ‘প্রাণের পটুয়াখালী’র ব্যতিক্রমী মেহেদি উৎসব ঝড়ে ভোলার চরফ্যাশনে অর্ধশতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, ঈদের আগে বিপর্যস্ত পরিবারগুলো ঈদে লঞ্চে ঘরমুখো মানুষের ঢল, পথে পথে ভোগান্তি ঈদযাত্রায় যমুনা সেতুতে যানবাহনের চাপ তিনগুণ, ২৪ ঘণ্টায় পারাপার ৫১ হাজারের বেশি লঞ্চের ধাক্কায় স্পিডবোট উল্টে পুলিশ সদস্য নিখোঁজ, আহত ৫ সরকারি কর্মচারী সমিতি ফুলেল শুভেচ্ছায় অভিবাদন জানালেন পটুয়াখালী জেলা পরিষদের প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টিকে মনপুরার জন্য মন পুড়েনা, টনক নড়ে না কারও—স্বাধীনতার ৫৪ বছরেও বিদ্যুৎহীন মনপুরা

ভোলা পৌর শহরে সরকারি জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা

মো: সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ৮২ বার পড়া হয়েছে

ভোলা পৌর শহরে সরকারি জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (২১ আগষ্ট) বিকাল ৪ টায় জেলা শহরের চকবাজার ও নতুন বাজার এলাকায় রাস্তার উপর অবৈধ ভাবে গড়ে উঠা বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এসময় বিভিন্ন দোকানদারকে অর্থদন্ড ও তাদের বিভিন্ন মালামাল জব্দ করা হয়।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: সাইয়েদ মাহমুদ বুলবুল এবং সহকারী কমিশনার (ভূমি) অমিত দত্ত ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, নৌবাহিনী এবং পুলিশের একটি টিম উচ্ছেদ অভিযানে সহযোগিতা করেন। অপরদিকে ভোলা সদর রোডে একটি অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: জিয়াউল হক (রাজস্ব)।

সহকারী কমিশনার (ভূমি) অমিত দত্ত গণমাধ্যমকে জানান, সরকারী রাস্তা দখল করে তারা দীর্ঘদিন দোকান বসিয়ে ব্যবসা পরিচালনা করে আসছিলো। আমরা পৃথক দুটি অভিযানে ২টি মামলা ও ৪০ হাজার ৬শ’ টাকা জরিমানা করেছি এবং তারা যেনো ভবিষ্যতে রাস্তা দখল করে এই ধরনের দোকানপাট আর না বসায় সে বিষয়ে তাদেরকে সতর্ক করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট