1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
মেঘনায় নিখোঁজের দুই দিন পর পুলিশ কনস্টেবলের মরদেহ উদ্ধার ভোলার ১৪ গ্রামে সৌদি আরবের সঙ্গে মিল রেখে আগামীকাল ঈদ পালন ভোলায় সিএনজি–পিকআপ সংঘর্ষে চালক নিহত, আহত ৫ সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ‘প্রাণের পটুয়াখালী’র ব্যতিক্রমী মেহেদি উৎসব ঝড়ে ভোলার চরফ্যাশনে অর্ধশতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, ঈদের আগে বিপর্যস্ত পরিবারগুলো ঈদে লঞ্চে ঘরমুখো মানুষের ঢল, পথে পথে ভোগান্তি ঈদযাত্রায় যমুনা সেতুতে যানবাহনের চাপ তিনগুণ, ২৪ ঘণ্টায় পারাপার ৫১ হাজারের বেশি লঞ্চের ধাক্কায় স্পিডবোট উল্টে পুলিশ সদস্য নিখোঁজ, আহত ৫ সরকারি কর্মচারী সমিতি ফুলেল শুভেচ্ছায় অভিবাদন জানালেন পটুয়াখালী জেলা পরিষদের প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টিকে মনপুরার জন্য মন পুড়েনা, টনক নড়ে না কারও—স্বাধীনতার ৫৪ বছরেও বিদ্যুৎহীন মনপুরা

বঙ্গোপসাগরে মাছধরা ট্রলার ডুবি, ২০ জেলে দুর্ঘটনায় ১৪ জন উদ্ধার, ৬ জন নিখোঁজ

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ৭৪ বার পড়া হয়েছে

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে মাছধরা ট্রলার এফবি মায়ের দোয়া ডুবে গেলে ২০ জেলের মধ্যে ১৪ জনকে উদ্ধার করা হয়েছে, তবে ৬ জন এখনও নিখোঁজ রয়েছেন। রবিবার ভোররাতে ৯০ কিলোমিটার গভীরে উত্তাল ঢেউয়ের মধ্যে এ দুর্ঘটনা ঘটে।

গত শনিবার চট্টগ্রামের বাঁশখালি থেকে মাছ শিকারের উদ্দেশ্যে বঙ্গোপসাগরে যাত্রা করে এফবি মায়ের দোয়া নামের মাছধরা ট্রলারটি। দুর্ঘটনার পর ট্রলারটি ডুবে গেলে জেলেরা প্লাস্টিকের পানির ড্রাম পেতে ভেসে দুই দিন সমুদ্রে থাকার পর উদ্ধার হন।

বুধবার দুপুরে বঙ্গোপসাগরের পাইপ বয়া সংলগ্ন এলাকা থেকে জেলেদের একটি ডিঙ্গি ট্রলার তাদের ভাসমান অবস্থায় উদ্ধার করে। রবিবার ভোরে সাগরের ৯০ কিলোমিটার গভীরে ডুবির ফলে প্রথমে ১৩ জন উদ্ধার হলেও পায়রা বন্দরের ২০ কিলোমিটার গভীর থেকে আরও একজনকে উদ্ধার করা হয়। গুরুতর আহত জেলেদের কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিখোঁজ রয়েছেন আবু তাহের (৫৫), কামাল (৩৫), রিয়াজ উদ্দিন (২২), তমিজ (১৮), সোহাগ (২০) এবং শাহাবুদ্দিন (৪৫) নামে ছয় জন জেলে। তারা সবাই চট্টগ্রামের বাঁশখালি এলাকার বাসিন্দা।

কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ মন্ডল জানিয়েছেন, নিখোঁজ জেলেদের উদ্ধারে কোস্টগার্ডকে অবহিত করা হবে এবং উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট