1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:৫০ অপরাহ্ন

ভোলায় বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ২১৩ জন

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ১১৪ বার পড়া হয়েছে

 ভোলার ভেলুমিয়ার খালেদা খানম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী ক্যাম্পে ২১৩ জন রোগী চক্ষু সেবা নেন এবং ২৪ জন রোগীকে বিনামূল্যে ছানি অপারেশনের জন্য প্রেরণ করা হয়।


আজ সকালে পল্লীকর্ম-সহায়ক ফাউন্ডেশনের পিপিইপিপি – ইইউ প্রকল্পের আওতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) এ ক্যাম্পের আয়োজন করে। ক্যাম্পটি সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলে।

বরিশাল ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা উপস্থিত থেকে রোগীদের পরীক্ষা ও চিকিৎসা প্রদান করেন।

ক্যাম্পে প্রকল্পের টেকনিক্যাল অফিসার মো. মিঠুন মণ্ডল এবং শাকিল আহাম্মদ উপস্থিত ছিলেন। চিকিৎসা গ্রহণকারী রোগীরা এ উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন, এ ধরনের উদ্যোগ তাদের জন্য অনেক উপকারে আসে। তারা ভবিষ্যতেও এমন ক্যাম্প আয়োজনের দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট