1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে ডিএনসির অভিযানে ৪ জনের কারাদণ্ড তাইওয়ান ইস্যুতে জাপানি আইনপ্রণেতার ওপর চীনের নিষেধাজ্ঞা, তীব্র প্রতিক্রিয়া টোকিওর প্রযুক্তি খাতে ‘ট্যালেন্ট পাচার’ রোধে ১১ চীনা প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে তাইওয়ান জ্বালানি দামে স্বস্তি দিতে কর অর্ধেক করল অস্ট্রেলিয়া, তিন মাসের বিশেষ পদক্ষেপ মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে বৈশ্বিক শেয়ারবাজারে সতর্ক অবস্থান, মার্কিন বাজারকে ‘নিরাপদ’ বলছে মরগ্যান স্ট্যানলি গ্রিস থেকে এলএনজি ও ডিজেল আমদানি বাড়াতে চায় ইউক্রেন মার্চে চীনের কারখানা কার্যক্রম সম্প্রসারণে ফিরতে পারে: রয়টার্স জরিপ সরকারি কর্মকর্তাদের জন্য ১১ নির্দেশনা জারি, সকাল ৯টা–৯টা ৪০ মিনিট বাধ্যতামূলক উপস্থিতি ভোলায় উপসহকারী কৃষি কর্মকর্তাদের তিন দিনের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ শুরু দক্ষিণ চীন সাগরের বিতর্কিত এলাকায় চীনের নৌ ও বিমান বাহিনীর মহড়া

জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫-এ স্বর্ণপদক অর্জনে বাংলাদেশ নৌবাহিনী

মো: সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ১৮২ বার পড়া হয়েছে

 

আজ ১৮ আগস্ট ২০২৫, বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫-এর উদ্বোধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস।

অনুষ্ঠানে ‘মৎস্য সম্পদ উন্নয়ন ও সামুদ্রিক মৎস্য সম্পদ ব্যবস্থাপনায় ব্যক্তি, প্রতিষ্ঠান এবং প্রযুক্তির উদ্ভাবন’ ক্যাটাগরিতে স্বর্ণপদক অর্জন করে বাংলাদেশ নৌবাহিনী। বাংলাদেশ নৌবাহিনীর পক্ষে মাননীয় প্রধান উপদেষ্টার কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান। একই ক্যাটাগরিতে রৌপ্য পদক অর্জন করে বাংলাদেশ কোস্ট গার্ড। অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে মোট ১৬টি পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে মাননীয় প্রধান উপদেষ্টা দেশের মৎস্য সম্পদ সংরক্ষণ, টেকসই ব্যবস্থাপনা ও ব্লু ইকোনোমির উন্নয়নে বাংলাদেশ নৌবাহিনীসহ সংশ্লিষ্ট সকলের অবদানকে বিশেষভাবে তুলে ধরেন।

বাংলাদেশ নৌবাহিনীর অর্জিত স্বর্ণপদক দেশের মৎস্য সম্পদ রক্ষা ও সুব্যবস্থাপনায় নৌবাহিনীর প্রচেষ্টার উজ্জ্বল স্বীকৃতি। মৎস্য ও সামুদ্রিক সম্পদ রক্ষার মাধ্যমে জাতীর উন্নয়নে অবদান রাখতে নৌবাহিনীর সদস্যরা অঙ্গীকারবদ্ধ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট