1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
মেঘনায় নিখোঁজের দুই দিন পর পুলিশ কনস্টেবলের মরদেহ উদ্ধার ভোলার ১৪ গ্রামে সৌদি আরবের সঙ্গে মিল রেখে আগামীকাল ঈদ পালন ভোলায় সিএনজি–পিকআপ সংঘর্ষে চালক নিহত, আহত ৫ সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ‘প্রাণের পটুয়াখালী’র ব্যতিক্রমী মেহেদি উৎসব ঝড়ে ভোলার চরফ্যাশনে অর্ধশতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, ঈদের আগে বিপর্যস্ত পরিবারগুলো ঈদে লঞ্চে ঘরমুখো মানুষের ঢল, পথে পথে ভোগান্তি ঈদযাত্রায় যমুনা সেতুতে যানবাহনের চাপ তিনগুণ, ২৪ ঘণ্টায় পারাপার ৫১ হাজারের বেশি লঞ্চের ধাক্কায় স্পিডবোট উল্টে পুলিশ সদস্য নিখোঁজ, আহত ৫ সরকারি কর্মচারী সমিতি ফুলেল শুভেচ্ছায় অভিবাদন জানালেন পটুয়াখালী জেলা পরিষদের প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টিকে মনপুরার জন্য মন পুড়েনা, টনক নড়ে না কারও—স্বাধীনতার ৫৪ বছরেও বিদ্যুৎহীন মনপুরা

বাউফলে চেয়ারম্যান পরিবহনের বাস পুকুরে, আহত ১০

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ৮৫ বার পড়া হয়েছে

 

পটুয়াখালীর বাউফলে চেয়ারম্যান পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পুকুরে পড়ে যায়। শনিবার (১৬ আগস্ট) রাত ১টার দিকে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাউফল-ঢাকা মহাসড়কের ১২নং বাউফল ইউনিয়নের ১নং ওয়ার্ডের আফছেরের গ্রেজ এলাকায় দুর্ঘটনাটি ঘটে। ঢাকাগামী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেলে অন্তত ১০ জন যাত্রী আহত হন। আহতদের মধ্যে একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে, আর বাকিরা প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন।

আহত যাত্রীদের অভিযোগ, গলাচিপা ও দশমিনা থেকে ছেড়ে আসা চেয়ারম্যান পরিবহনের বাসগুলোতে শ্রম আইন অমান্য করে একই চালককে দিনে ও রাতে বারবার গাড়ি চালাতে হয়। এছাড়া চালকরা বেপরোয়া গতিতে গাড়ি চালানোয় প্রায়ই এ রুটে দুর্ঘটনা ঘটছে।

স্থানীয় বাসিন্দারা জানান, বাউফল-ঢাকা মহাসড়কে চলাচল করা ঢাকাগামী পরিবহনগুলোতে নিয়মিত দুর্ঘটনা ঘটছে, এতে হতাহতের ঘটনা ক্রমেই বাড়ছে।

এ বিষয়ে বাউফল সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফ মুহাম্মদ শাকুর বলেন, “দুর্ঘটনার খবর পেয়েছি। মহাসড়কে পরিবহন নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের তদারকি আরও জোরদার করা হবে।”

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট