1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
সর্বশেষ :
সংরক্ষিত আসন নীলফামারী -৩ মনোনয়ন ফরম জমা দিলেন ইফ্ফাত আরা জান্নাত দিশা ঢাকা-বরিশাল মহাসড়কে চলন্ত বাসে আগুন, নিহত ১, আহত অন্তত ২০ জুলাই সনদের সব দফার প্রতি সম্মান আছে: আন্দালিব রহমান পার্থ ভোলায় অবৈধ অনুপ্রবেশ: ভারতীয় নাগরিক আটক বিজু উৎসবে পার্বত্য জেলায় ফুল ভাসিয়ে নতুন বছরকে বরণ গণভোটের রায় অমান্যের অভিযোগে ভোলায় ১১ দলীয় জোটের বিক্ষোভ ভোলায় নাজিউর রহমান মঞ্জুর ১৮তম মৃত্যুবার্ষিকী পালিত লংগদুতে নদীতে ফুল গজানোর মধ্য দিয়ে বিজু উদযাপন শুরু পটুয়াখালী পৌর পার্কে “আই লাভ পটুয়াখালী” থ্রিডি ফলক উদ্বোধন কলাপাড়ায় কুকুরের কামড়ে অর্ধশতাধিক আহত, ভ্যাকসিন সংকটে চরম দুর্ভোগ

উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত: নিহত ১

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ২৩১ বার পড়া হয়েছে

মাইলস্টোন কলেজের পাশে মাঠে ভেঙে পড়ে ‘এফ-৭ বিজিআই’ বিমান, আতঙ্কে শিক্ষার্থী ও অভিভাবকরা


রাজধানীর উত্তরা এলাকায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফ-৭ বিজিআই মডেলের প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনায় একজন পাইলট নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।

সোমবার (২১ জুলাই) দুপুর আড়াইটার দিকে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে ডিউটি অফিসার লিমা খানম জানান, বিমান বিধ্বস্তের ঘটনায় একজনের মৃত্যু হয়েছে।

বাংলাদেশ আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে জানায়, বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে এবং কিছুক্ষণের মধ্যেই উত্তরার আকাশে বিপত্তির মুখে পড়ে। এরপর সেটি মাইলস্টোন কলেজ সংলগ্ন মাঠে বিধ্বস্ত হয়।

দুর্ঘটনার পরপরই উত্তরা, টঙ্গী, পল্লবী, কুর্মিটোলা, মিরপুর, পূর্বাচলসহ ৮টি ফায়ার ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

এ সময় মাইলস্টোন কলেজের স্কুল শাখায় প্রথম শ্রেণি থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত ক্লাস চলছিল। হঠাৎ বিকট শব্দে বিমানটি ভেঙে পড়লে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। শিক্ষকদের সঙ্গে সঙ্গে ক্লাস বন্ধ করে নিরাপত্তা নিশ্চিত করতে দেখা যায়। ঘটনাস্থলে অভিভাবকরাও ছুটে আসেন।

এ ঘটনায় বিমান বাহিনীর পক্ষ থেকে তদন্ত কমিটি গঠনের কথা জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট