1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
সর্বশেষ :
মনপুরায় বাড়িতে পেট্রোল মজুদ করে চড়া দামে বিক্রি, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ভোলায় শর্ট সার্কিটে আগুনে পুড়ে ছাই মুদি দোকান, ক্ষতি প্রায় ৮ লাখ টাকা ফেরি সংকটে ইলিশা ঘাটে তরমুজবাহী ট্রাকের দীর্ঘ সারি, পচছে ফল—লাখো টাকার ক্ষতির আশঙ্কা দুমকিতে রাস্তায় বেড়া দিয়ে ১০ পরিবারের চলাচল বন্ধের অভিযোগ দুমকিতে মানসিকভাবে অসুস্থ নারী নিখোঁজ, সন্ধান চায় পরিবার বাউফলে চাঁদাবাজি মামলায় উপ-খাদ্য পরিদর্শক গ্রেপ্তার নাইওরি আনতে গিয়ে ‘গেটের সেলামি’ নিয়ে সংঘর্ষ, আহত ৪ সাবেক র‍্যাপার বালেন্দ্র শাহ নেপালের প্রধানমন্ত্রী হিসেবে শপথ, বড় রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত দক্ষিণ চীন সাগর উত্তেজনার মধ্যে ফ্রান্সের সঙ্গে সামরিক চুক্তি স্বাক্ষর ফিলিপাইনের লেবাননে ৩ লাখ ৭০ হাজারের বেশি শিশু বাস্তুচ্যুত, নিহত ১২১: ইউনিসেফ

 পটুয়াখালী জেলা বিএনপির সম্মেলনের জন্য তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ১৫৬ বার পড়া হয়েছে

 

 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি পটুয়াখালী জেলা ইউনিটের আসন্ন জেলা সম্মেলন ও কাউন্সিল পরিচালনার জন্য তিন সদস্যের একটি নির্বাচন কমিশন গঠন করেছে। সোমবার (৩০ জুন) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২ জুলাই অনুষ্ঠেয় জেলা সম্মেলন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এই নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। কমিশনের চেয়ারম্যান করা হয়েছে প্রবীণ আইনজীবী ও সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আবদুল হক ফরাজীকে।

কমিশনের অপর দুই সদস্য হলেন করীম মৃধা কলেজের সহকারী অধ্যাপক মো. মশিউর রহমান (রসায়ন বিভাগ) এবং মো. নাসির উদ্দিন (ভূগোল ও পরিবেশ বিভাগ)।

নির্বাচন কমিশন গঠনের এই সিদ্ধান্তের অনুলিপি বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, বরিশাল বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু, পটুয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রশিদ চুন্নু মিয়া এবং সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টির কাছে পাঠানো হয়েছে।

বিএনপির ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গেছে, পটুয়াখালী জেলা বিএনপির নেতৃত্বে দীর্ঘদিন ধরে স্থবিরতা বিরাজ করছিল। নতুন নেতৃত্ব নির্বাচন এবং সাংগঠনিক পুনর্গঠনের অংশ হিসেবেই এই সম্মেলনকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট