1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
সর্বশেষ :
ইরান সংঘাতে কাতারের এলএনজি ক্ষতি: বৈশ্বিক সরবরাহে ধস, এশিয়ার চাহিদা অনিশ্চিত ইরান-মার্কিন যুক্তরাষ্ট্র সংঘাত: যুদ্ধবিরতি প্রস্তাব পর্যালোচনা, কিন্তু আলোচনার কোনো পরিকল্পনা নেই—তেহরান পটুয়াখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত পটুয়াখালীর বাউফলে লঞ্চ-ট্রলার সংঘর্ষ: দুইজন নিহত, উদ্ধার অভিযান চলমান লোহালিয়া নদীতে লঞ্চ-ট্রলার সংঘর্ষ, আওলাদ-৭ লঞ্চের রুট পারমিট স্থগিত তালতলীতে যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা: প্রধান দুই অভিযুক্ত র‍্যাবের হাতে গ্রেফতার পটুয়াখালীতে জ্বালানি তেলের তীব্র সংকট, পাম্পে পাম্পে ঘুরছেন চালকরা পটুয়াখালী লঞ্চঘাটে নৌ পরিবহন প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শন ভোলায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কাটার অভিযোগ, উত্তেজনা এলাকায় ভোলায় পুকুর থেকে গুলিসহ পিস্তল উদ্ধার

মনপুরায় জুতা পরতে গিয়ে সাপের ছোবল, হাসপাতালে বৃদ্ধের মৃত্যু

মোঃ সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ৩৯২ বার পড়া হয়েছে

ভোলার মনপুরা উপজেলায় সাপের কামড়ে মো. ইউনুস ব্যাপারী (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রোববার (২৬ মে) রাতে উপজেলার হাজিরহাট ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ভূঁইয়ার হাট গ্রামে এ ঘটনা ঘটে। মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত ইউনুস ব্যাপারী ওই গ্রামেরই বাসিন্দা ছিলেন।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে ইউনুস ব্যাপারী ঘর থেকে বের হওয়ার জন্য জুতা পরতে গেলে সেখানে লুকিয়ে থাকা একটি বিষধর সাপ তাকে ছোবল দেয়। তার চিৎকারে ছেলে ছুটে এসে সাপটি দেখতে পান এবং এটিকে মেরে ফেলেন।

পরে পরিবারের সদস্যরা মৃত সাপসহ ইউনুস ব্যাপারীকে রাত প্রায় ১০টার দিকে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শুরু হলেও তার অবস্থার অবনতি হতে থাকে। অবশেষে রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট