1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
সর্বশেষ :
জিজেইউএসের আয়োজনে বিশ্ব স্বাস্থ্য দিবসে র‍্যালি ও আলোচনা সভা রাষ্ট্রবিরোধী প্রচারণার অভিযোগে গ্রেপ্তার হওয়া ভোলায় জামায়াতের নারী কর্মীর জামিন ভোলায় জাটকা সংরক্ষণ সপ্তাহের উদ্বোধন বরিশাল বিভাগে হামের হটস্পট বরগুনা: তিন শিশুর মৃত্যু, বাড়ছে আতঙ্ক ভোলায় পাচারকালে ৪ হাজার লিটার জ্বালানি তেল জব্দ, মালিককে জরিমানা ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে পটুয়াখালীতে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এসএসসি ব্যাচের শিক্ষার্থী তানভীর কুয়াকাটায় ইয়াবাসহ শ্রমিকদল নেতা আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ভোলায় নারী কর্মী গ্রেপ্তারের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন, মুক্তির দাবি ভাঙ্গা–পটুয়াখালী–কুয়াকাটা মহাসড়ক চার লেনে উন্নীত করার দাবি জোরালো

নলছিটিতে জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব পালিত

নলছিটি প্রতিনিধি অরবিন্দ পোদ্দার
  • প্রকাশিত: শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ৩৮১ বার পড়া হয়েছে

 

বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে ঝালকাঠির নলছিটিতে পালিত হলো সনাতন ধর্মাবলম্বীদের উৎসব জগন্নাথ দেবের রথযাত্রা।

শুক্রবার ২৭ জুন বিকেল ৩ টায় শহরের বৃন্দাবন মন্দির থেকে আনুষ্ঠানিক ভাবে জগন্নাথদেবের একটি বিশাল রথযাত্রা বের হয়।

ফুল ফল সুসজ্জিত হয়ে রথটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাধাগোবিন্দ মন্দিরে গিয়ে শেষ হয়। শতশত নারী-পুরুষ ও শিশু ভক্তবৃন্দ এ রথযাত্রায় অংশ নেয়।

হিন্দু ধর্মের বিশ্বাস মতে, জগতের নাথ যিনি তিনি-ই জগন্নাথ। ভগবান শ্রী জগন্নাথদেব, ভাই বলভদ্র ও বোন দেবী সুভদ্রাকে নিয়ে কাঠের তৈরি সুসজ্জিত রথে ভ্রমনের নাম রথযাত্রা। দীর্ঘ বিচ্ছেদের পর কৃষ্ণের বৃন্দাবন প্রত্যাবর্তনের স্মরণে এই উৎসব পালিত হয়ে আসছে।

হিন্দুরা মনে প্রাণে বিশ্বাস করেন, রথযাত্রায় ভগোবান জগন্নাথদদেবের দর্শণ পেলেই মানুষের মুক্তি লাভ হয়। অর্থাৎ পৃথিবীতে মানুষকে আর পুন: জন্ম নিতে হয় না। আর এ কারনেই রথযাত্রায় রথের দড়ি টানতে হাজারো ভক্তদের সমাগম ঘটে।

উল্লেখ্য প্রতি বছর আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়ায় আনন্দঘন পরিবেশে এই রথযাত্রা উত্‍সব পালিত হয়। দাদা বলরাম, বলভদ্র এবং বোন সুভদ্রাকে নিয়ে মাসি গুণ্ডিচার বাড়ি যান, আগামী ৫ জুলাই, শনিবার উল্টো রথযাত্রার মধ্যমে মাসির বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরে আসবে জগন্নাথদেবের রথ।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট