1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাউফলে ছাত্রলীগ নেতা হত্যার মামলার পলাতক আসামি ৮ বছর পর গ্রেফতার ঈদুল ফিতরে ছুটি বাড়াল সরকার, মোট ৭ দিনের ছুটি রমজানে বাজার মনিটরিং জোরদার, পটুয়াখালীতে যৌথ অভিযানে জরিমানা দলীয় কর্মী ইদ্রিস আলীর মৃত্যুর প্রতিবাদে পটুয়াখালীতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ উপকূলীয় ট্যুরিজমের উন্নয়নে ‘চন্দ্রদ্বীপ রিভার ক্রুজ (দ্য সেইল)’ উদ্বোধন সাংবাদিককে গালিগালাজ ও লাঞ্ছিতের অভিযোগে তহশিলদারের বিরুদ্ধে লিখিত অভিযোগ, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তরমুজ চাষে নতুন কৌশল, ভোলা সদরে কৃষকদের মাঠ দিবস অনুষ্ঠিত জলঢাকায় নকল ঔষধ সহ আটক ১ জন। নীলফামারীতে ১০৫ বোতল মাদকসহ ১জন গ্রেফতার ভোলায় কোস্ট গার্ডের অভিযানে গাঁজাসহ এক মাদক কারবারি আটক

জলঢাকায় স্বাস্থ্য কমপ্লেক্সের অব্যবস্থাপনায় জাতীয় নাগরিক পার্টি(NCP)এর সংবাদ সম্মেলন

জেলা প্রতিনিধি নীলফামারী
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ৩৪৭ বার পড়া হয়েছে

নীলফামারীর জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অব্যবস্থাপনা, জনবল সংকট ও রোগীদের সেবার অনীহা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এসব সমস্যা তুলে ধরে মঙ্গলবার (১৭ জুন) দুপুরে জলঢাকা উপজেলা এনসিপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এনসিপির উপজেলা প্রতিনিধি রেজাউল করীম রাজু। এসময় আরও উপস্থিত ছিলেন এনসিপি উপজেলা প্রতিনিধি মো. মোহাইমুনুল রহমান সানা, বকুল হোসাইন, শরিফুজ্জামান শরিফ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা যুগ্ম আহ্বায়ক নেওয়াজ নিশান, সাজ্জাদ হোসেন সাব্বিরসহ দলের নেতাকর্মীরা।

লিখিত বক্তব্যে বলা হয়, ৫০ শয্যার এই হাসপাতালে বর্তমানে এমবিবিএস ডাক্তার রয়েছেন মাত্র ২ জন। এছাড়া জনবল কাঠামো সংকট ও পরিচালনা পরিষদের ব্যর্থতায় স্বাস্থ্যসেবা ভেঙে পড়েছে। প্রায় ৪ লাখ জনসংখ্যার এই উপজেলায় প্রয়োজনীয় সেবা নিশ্চিত না হওয়ায় সাধারণ জনগণ চরম ভোগান্তির শিকার।

দ্রুত সময়ের মধ্যে সমস্যাগুলো সমাধানে স্বাস্থ্য অধিদপ্তরসহ সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট