1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
সর্বশেষ :
ইরান সংঘাতে কাতারের এলএনজি ক্ষতি: বৈশ্বিক সরবরাহে ধস, এশিয়ার চাহিদা অনিশ্চিত ইরান-মার্কিন যুক্তরাষ্ট্র সংঘাত: যুদ্ধবিরতি প্রস্তাব পর্যালোচনা, কিন্তু আলোচনার কোনো পরিকল্পনা নেই—তেহরান পটুয়াখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত পটুয়াখালীর বাউফলে লঞ্চ-ট্রলার সংঘর্ষ: দুইজন নিহত, উদ্ধার অভিযান চলমান লোহালিয়া নদীতে লঞ্চ-ট্রলার সংঘর্ষ, আওলাদ-৭ লঞ্চের রুট পারমিট স্থগিত তালতলীতে যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা: প্রধান দুই অভিযুক্ত র‍্যাবের হাতে গ্রেফতার পটুয়াখালীতে জ্বালানি তেলের তীব্র সংকট, পাম্পে পাম্পে ঘুরছেন চালকরা পটুয়াখালী লঞ্চঘাটে নৌ পরিবহন প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শন ভোলায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কাটার অভিযোগ, উত্তেজনা এলাকায় ভোলায় পুকুর থেকে গুলিসহ পিস্তল উদ্ধার

ভোলায় মেঘনা নদীতে ভেসে এলো অজ্ঞাত যুবকের মরদেহ

মো: সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ৯২ বার পড়া হয়েছে

 

ভোলার মনপুরা উপজেলার মেঘনা নদীতে ভেসে আসা এক অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৬ জুন) দুপুরে উপজেলার হাজিরহাট ইউনিয়নের চর ফয়েজউদ্দিন এলাকা সংলগ্ন নদী তীর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মনপুরা উপজেলার মির্জা কালু নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনাতন চন্দ্র সরকার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার সকালে জোয়ারের পানির সঙ্গে ভেসে আসা মরদেহটি নদী তীরে আটকে যায়। পরে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তা উদ্ধার করে।

ওসি আরও জানান, নিহত যুবকের বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছরের মধ্যে হবে। মরদেহটি অর্ধগলিত অবস্থায় ছিল, শরীরের বেশিরভাগ অংশের চামড়া খসে গেছে এবং বিভিন্ন স্থানে পচন ধরেছে। নিহতের পরনে ছিল একটি জামকালার গেঞ্জি ও ফিস্ট কালারের লুঙ্গি।

তিনি বলেন, “মরদেহের পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। কোনো পরিচয় না মিললে মরদেহটি আঞ্জুমান মফিজুল ইসলামে হস্তান্তর করা হবে এবং এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।”

এ বিষয়ে স্থানীয়দের মাঝে উদ্বেগ দেখা দিয়েছে। পুলিশ বলছে, তদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ ও পরিচয় শনাক্তের চেষ্টা অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট