1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীর বাউফলে লঞ্চ-ট্রলার সংঘর্ষ: দুইজন নিহত, উদ্ধার অভিযান চলমান লোহালিয়া নদীতে লঞ্চ-ট্রলার সংঘর্ষ, আওলাদ-৭ লঞ্চের রুট পারমিট স্থগিত তালতলীতে যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা: প্রধান দুই অভিযুক্ত র‍্যাবের হাতে গ্রেফতার পটুয়াখালীতে জ্বালানি তেলের তীব্র সংকট, পাম্পে পাম্পে ঘুরছেন চালকরা পটুয়াখালী লঞ্চঘাটে নৌ পরিবহন প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শন ভোলায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কাটার অভিযোগ, উত্তেজনা এলাকায় ভোলায় পুকুর থেকে গুলিসহ পিস্তল উদ্ধার ভোলায় চরসামাইয়ায় জমি নিয়ে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, নারীসহ আহত ১৫ ভোলার তজুমদ্দিনে বাকপ্রতিবন্ধী যুবক হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ ঈদে কুয়াকাটায় পর্যটকদের ঢল, প্রাণ ফিরেছে পর্যটন খাতে

ভোলায় যৌথ অভিযানে উদ্ধারকৃত প্রায় ৫ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করেছে কোস্ট গার্ড।

ভোলা প্রতিনিধিঃ
  • প্রকাশিত: রবিবার, ১ জুন, ২০২৫
  • ৩৮৮ বার পড়া হয়েছে

 

আজ রবিবার কোস্ট গার্ড দক্ষিণ জোনের এক সংবাদ সম্মেলনে স্টাফ অফিসার অপারেশন
লেফটেন্যান্ট কমান্ডার নাফিজ জানান,

গোপন সংবাদের ভিত্তিতে গত ২৬ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ বুধবার ভোর রাতে কোস্ট গার্ড দক্ষিণ জোন এবং র‍্যাব এর সমন্বয়ে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত সংলগ্ন ঝাউবন এলাকায় মাদকের বিরুদ্ধে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উক্ত এলাকায় অভিনব কায়দায় ফিশিং ট্রলারে সমুদ্রপথে পাচারকালে জালের মধ্যে লুকায়িত অবস্থায় ১ লক্ষ পিস ইয়াবাসহ ১৬ জন ইয়াবা পাচারকারী কে আটক করা হয়। আটককৃত আসামীদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করতঃ হস্তান্তর এবং জব্দকৃত ইয়াবার নমুনা হিসেবে ২০ পিস ইয়াবা সংশ্লিষ্ট থানায় জমা দেওয়া হয়। এছাড়াও গত ২৬ মার্চ ২০২৫ তারিখ বিসিজি স্টেশন বরিশাল কর্তৃক বন্দর থানাধীন কীর্তনখোলা নদী সংলগ্ন কায়াচর এলাকা হতে ২ কেজি গাঁজা জব্দ করা হয়। পরবর্তীতে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, পটুয়াখালী স্মারক নং জেএম/পটু/প্রশাসনিক: ৩৫২ তারিখ ২৪ মে ২০২৫ এবং বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, বরিশাল এর স্মারক নং- ১৬০৩/ ১(৬) তারিখ ২১ মে ২০২৫ মোতাবেক কোস্ট গার্ড দক্ষিণ জোন মালখানায় রক্ষিত ৫,০০,৬০,০০০ (পাঁচ কোটি ষাট হাজার) টাকা মূল্যের ৯৯,৯৮০ পিস ইয়াবা এবং ০২ কেজি গাঁজা ধ্বংসের নির্দেশনা প্রদান করেন।

প্রাপ্ত নির্দেশনা মোতাবেক অদ্য ০১ জুন ২০২৫ তারিখ সকাল ১০ টায় বাংলাদেশ কোস্ট গার্ড বেইস ভোলায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ভোলা এবং প্রতিনিধি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ভোলা এর উপস্থিতিতে ৯৯,৯৮০ (নিরানব্বই হাজার নয়শত আশি) পিস ইয়াবা এবং ০২ কেজি গাঁজা ধ্বংস করা হয়। উক্ত কর্মকান্ডে অভিযানে অংশগ্রহণকারী র‌্যাব এর সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।

তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘন্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট