1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীর বাউফলে লঞ্চ-ট্রলার সংঘর্ষ: দুইজন নিহত, উদ্ধার অভিযান চলমান লোহালিয়া নদীতে লঞ্চ-ট্রলার সংঘর্ষ, আওলাদ-৭ লঞ্চের রুট পারমিট স্থগিত তালতলীতে যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা: প্রধান দুই অভিযুক্ত র‍্যাবের হাতে গ্রেফতার পটুয়াখালীতে জ্বালানি তেলের তীব্র সংকট, পাম্পে পাম্পে ঘুরছেন চালকরা পটুয়াখালী লঞ্চঘাটে নৌ পরিবহন প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শন ভোলায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কাটার অভিযোগ, উত্তেজনা এলাকায় ভোলায় পুকুর থেকে গুলিসহ পিস্তল উদ্ধার ভোলায় চরসামাইয়ায় জমি নিয়ে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, নারীসহ আহত ১৫ ভোলার তজুমদ্দিনে বাকপ্রতিবন্ধী যুবক হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ ঈদে কুয়াকাটায় পর্যটকদের ঢল, প্রাণ ফিরেছে পর্যটন খাতে

ভোলায় খামারিদের বাজার সংযোগ বাড়াতে কর্মশালা অনুষ্ঠিত

মো: সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ৭ মে, ২০২৫
  • ১১৭ বার পড়া হয়েছে
স্থানীয় খামারিদের উৎপাদিত পণ্যের সঠিক বিপণন নিশ্চিত করা এবং বাজার ব্যবস্থায় তাদের সক্রিয় অংশগ্রহণ বাড়াতে ভোলায় অনুষ্ঠিত হলো “বাজার সংযোগ কর্মশালা”। মঙ্গলবার (৬ মে) গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস)-এর হল রুমে এই কর্মশালার অনুষ্ঠিত হয়। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর কৃষি ইউনিটের প্রাণিসম্পদ খাতের আয়োতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) এই কর্মশালার আয়োজন করে।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রফিকুল ইসলাম খান। সভাপতিত্ব করেন জিজেইউএস-এর পরিচালক অ্যাডভোকেট বীথি ইসলাম এবং সঞ্চালনা করেন সংস্থার উপপরিচালক অরুণ কুমার সিনহা। এছাড়াও কর্মশালায় জিজেইউএস-এর কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
কর্মশালায় স্থানীয় খামারি, উদ্যোক্তা, বাজার বিশেষজ্ঞসহ সংশ্লিষ্ট নানা শ্রেণিপেশার অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন।
কর্মশালায় জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বলেন, “আধুনিক বিপণন কৌশল ও বাজার ব্যবস্থাপনা সম্পর্কে সচেতনতা বাড়লেই স্থানীয় উৎপাদকরা অর্থনৈতিকভাবে আরও সমৃদ্ধ হতে পারবেন।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট