1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীর বাউফলে লঞ্চ-ট্রলার সংঘর্ষ: দুইজন নিহত, উদ্ধার অভিযান চলমান লোহালিয়া নদীতে লঞ্চ-ট্রলার সংঘর্ষ, আওলাদ-৭ লঞ্চের রুট পারমিট স্থগিত তালতলীতে যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা: প্রধান দুই অভিযুক্ত র‍্যাবের হাতে গ্রেফতার পটুয়াখালীতে জ্বালানি তেলের তীব্র সংকট, পাম্পে পাম্পে ঘুরছেন চালকরা পটুয়াখালী লঞ্চঘাটে নৌ পরিবহন প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শন ভোলায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কাটার অভিযোগ, উত্তেজনা এলাকায় ভোলায় পুকুর থেকে গুলিসহ পিস্তল উদ্ধার ভোলায় চরসামাইয়ায় জমি নিয়ে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, নারীসহ আহত ১৫ ভোলার তজুমদ্দিনে বাকপ্রতিবন্ধী যুবক হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ ঈদে কুয়াকাটায় পর্যটকদের ঢল, প্রাণ ফিরেছে পর্যটন খাতে

প্রাণিসম্পদ খাতে দক্ষতা বৃদ্ধিতে ভোলায় দুইদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

মো: সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ৭ মে, ২০২৫
  • ১৫১ বার পড়া হয়েছে
প্রাণিসম্পদ খাতে খামারি ও উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ভোলায় অনুষ্ঠিত হলো দুইদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর কৃষি ইউনিটের প্রাণিসম্পদ খাতের আওতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) ৬ ও ৭ মে সংস্থার নিজস্ব প্রশিক্ষণ কেন্দ্রে এ প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করে।
কর্মশালায় প্রশিক্ষক ছিলেন ভোলা জেলার প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রফিকুল ইসলাম খান, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহিন মাহমুদ এবং ভোলা আঞ্চলিক হাঁস প্রজনন খামারের পোল্ট্রি ডেভেলপমেন্ট অফিসার মো. জাহিদ হাসান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জিজেইউএস-এর পরিচালক অ্যাডভোকেট বীথি ইসলাম জিজেইউএস-এর উপপরিচালক ডা. অরুণ কুমার সিনহা ।
প্রশিক্ষণে বাউ মুরগি, দেশি মুরগি, রাজাহাঁস ও পেকিন হাঁস পালনের আধুনিক প্রযুক্তি, স্বাস্থ্যব্যবস্থাপনা, রোগ নিয়ন্ত্রণ এবং বাজারজাতকরণ বিষয়ে অংশগ্রহণকারীদের হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।
এই কর্মশালায় জিজেইউএস এর কৃষি ইউনিট ভুক্ত স্থানীয় খামারি, উদ্যোক্তা এবং অংশিজনরা অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট