1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীর বাউফলে লঞ্চ-ট্রলার সংঘর্ষ: দুইজন নিহত, উদ্ধার অভিযান চলমান লোহালিয়া নদীতে লঞ্চ-ট্রলার সংঘর্ষ, আওলাদ-৭ লঞ্চের রুট পারমিট স্থগিত তালতলীতে যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা: প্রধান দুই অভিযুক্ত র‍্যাবের হাতে গ্রেফতার পটুয়াখালীতে জ্বালানি তেলের তীব্র সংকট, পাম্পে পাম্পে ঘুরছেন চালকরা পটুয়াখালী লঞ্চঘাটে নৌ পরিবহন প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শন ভোলায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কাটার অভিযোগ, উত্তেজনা এলাকায় ভোলায় পুকুর থেকে গুলিসহ পিস্তল উদ্ধার ভোলায় চরসামাইয়ায় জমি নিয়ে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, নারীসহ আহত ১৫ ভোলার তজুমদ্দিনে বাকপ্রতিবন্ধী যুবক হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ ঈদে কুয়াকাটায় পর্যটকদের ঢল, প্রাণ ফিরেছে পর্যটন খাতে

ভোলায় যৌথ বাহিনীর অভিযানে ৬টি হাতবোমা ও ৫টি দেশীয় অস্ত্রসহ আটক -১

আবু মাহাজ,,, ভোলা।।
  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ৯৯ বার পড়া হয়েছে

 

 

ভোলার সদর উপজেলা চর সামাইয়া ইউনিয়নে ৬টি হাত বোমা, ৫ টি দেশীয় অস্ত্র সহ ১জন দুর্ধর্ষ সন্ত্রাসীকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন ও ভোলা সদর মডেল থানা পুলিশ ।

মঙ্গলবার দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এইচ এম এম হারুন-অর-রশীদ একটি প্রেস রিলিজ মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

প্রেস রিলিজে তিনি জানান,গোপন সংবাদের ভিত্তিতে আজ মঙ্গলবার মধ্যরাত ১ টা হতে ৩ টা পর্যন্ত কোস্ট গার্ড দক্ষিণ জোন ও পুলিশের সমন্বয়ে ভোলা সদর থানাধীন চরসামাইয়া ইউনিয়নের চরসিফলী এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন উক্ত এলাকায় মোঃ মাইনুদ্দিন মোল্লার (৩৭) বাড়িতে তল্লাশি করে ৬ টি (ককটেল) ও ৫ টি দেশিয় অস্ত্র (২টি রামদা, ১টি কুড়াল এবং ২টি চাপাতি) সহ সন্ত্রাসী মোঃ মাইনুদ্দিন মোল্লাকে আটক করা হয়।

উদ্ধারকৃত অবৈধ হাতবোমা,অস্ত্র ও আটককৃত সন্ত্রাসীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি ।

তিনি আরও জানান , বাংলাদেশ কোস্ট গার্ড আইন-শৃঙ্খলা রক্ষার্থে উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলে ২৪ ঘণ্টাব্যাপী টহল কার্যক্রম এবং বিশেষ অভিযান অব্যাহত রেখেছে, যার ফলে এসব অঞ্চলের আইন-শৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট