1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীর বাউফলে লঞ্চ-ট্রলার সংঘর্ষ: দুইজন নিহত, উদ্ধার অভিযান চলমান লোহালিয়া নদীতে লঞ্চ-ট্রলার সংঘর্ষ, আওলাদ-৭ লঞ্চের রুট পারমিট স্থগিত তালতলীতে যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা: প্রধান দুই অভিযুক্ত র‍্যাবের হাতে গ্রেফতার পটুয়াখালীতে জ্বালানি তেলের তীব্র সংকট, পাম্পে পাম্পে ঘুরছেন চালকরা পটুয়াখালী লঞ্চঘাটে নৌ পরিবহন প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শন ভোলায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কাটার অভিযোগ, উত্তেজনা এলাকায় ভোলায় পুকুর থেকে গুলিসহ পিস্তল উদ্ধার ভোলায় চরসামাইয়ায় জমি নিয়ে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, নারীসহ আহত ১৫ ভোলার তজুমদ্দিনে বাকপ্রতিবন্ধী যুবক হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ ঈদে কুয়াকাটায় পর্যটকদের ঢল, প্রাণ ফিরেছে পর্যটন খাতে

নীলফামারীর কিশোরগঞ্জে অস্ত্রসহ কথিত এক ভূয়া সমন্বয়ক গ্রেফতার

জসিনুর রহমান জেলা প্রতিনিধি নীলফামারী :
  • প্রকাশিত: রবিবার, ৪ মে, ২০২৫
  • ১৯৩ বার পড়া হয়েছে

নীলফামারীর কিশোরগঞ্জে মাহফুজার রহমান (৩৬)নামে এক কথিত সমন্বয়ককে অস্ত্রসহ গ্রেফতার করেছে থানা পুলিশ।

শনিবার( ৩ মে) রাতে উপজেলার রাজীব এলাকার তিস্তা সেচ ক্যানেল থেকে তাকে গ্রেফতার করা হয়। আটককৃত মাহফুজার রহমান কেশবা মওলানাপাড়া এলাকার মৃত মজিদের ছেলে ও তিনি বিভিন্ন জায়গায় নিজেকে সমন্বয়ক হিসেবে পরিচয় দিতেন।

থানা পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ক্যানেলের রাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময়ে তার পকেটে থেকে একটি রাইফেলের বুলেট ও একটি দেশীয় অস্ত্র ছোরা উদ্ধার করা হয়।

এবিষয়ে দ্যা রেড জুলাইয়ের আহবায়ক মোতালেব হোসেন বলেন, মাহাফুজার রহমান নামে উপজেলায় কোন ছাত্র সমন্বয়ক নেই। তাছাড়া আমি যতটুকু জানি সমন্বয়ক পরিচয়ে যিনি গ্রেফতার হয়েছেন তার কোন ছাত্রত্ব নেই। কেউ যদি ভুয়া সমন্বয়ক পরিচয়ে কোন অপকর্ম করে এর দ্বায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বা দ্যা রেড জুলাই নিবে না।

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাহফুজার রহমান নামে একজনকে রাইফেলের একটি পুরাতন বুলেট ও একটি দেশীয় অস্ত্রসহ তাকে গ্রেফতার করা হয়। পরে এবিষয়ে মামলা দায়ের করে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট