1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাউফলে ছাত্রলীগ নেতা হত্যার মামলার পলাতক আসামি ৮ বছর পর গ্রেফতার ঈদুল ফিতরে ছুটি বাড়াল সরকার, মোট ৭ দিনের ছুটি রমজানে বাজার মনিটরিং জোরদার, পটুয়াখালীতে যৌথ অভিযানে জরিমানা দলীয় কর্মী ইদ্রিস আলীর মৃত্যুর প্রতিবাদে পটুয়াখালীতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ উপকূলীয় ট্যুরিজমের উন্নয়নে ‘চন্দ্রদ্বীপ রিভার ক্রুজ (দ্য সেইল)’ উদ্বোধন সাংবাদিককে গালিগালাজ ও লাঞ্ছিতের অভিযোগে তহশিলদারের বিরুদ্ধে লিখিত অভিযোগ, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তরমুজ চাষে নতুন কৌশল, ভোলা সদরে কৃষকদের মাঠ দিবস অনুষ্ঠিত জলঢাকায় নকল ঔষধ সহ আটক ১ জন। নীলফামারীতে ১০৫ বোতল মাদকসহ ১জন গ্রেফতার ভোলায় কোস্ট গার্ডের অভিযানে গাঁজাসহ এক মাদক কারবারি আটক

রংপুর বিভাগ ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে কবরের ওপর পাওয়া গেলো গৃহবধূর হাত-পা বাঁধা মরদেহ !

মুহাম্মদ রাওফুল বরাত বাঁধন ঢালী এ স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ১১৫ বার পড়া হয়েছে

 

ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের সনগাও চৌধুরীপাড়া গ্রামের পুরানো গোরস্থানের কবরের ওপর থেকে হাত-পা বাঁধা অবস্থায় খাইরুন নাহার (৩৫) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (২১ এপ্রিল) সকালে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের সনগাঁও চৌধুরীপাড়া গ্রামে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা।
বিষয়টি নিশ্চিত করেছেন বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত সরকার। নিহত খাইরুন নাহার দুওসুও ইউনিয়নের জিয়াখোর গ্রামের মোহাম্মদ তাজমুলের স্ত্রী। তার স্বামী মোহাম্মদ তাজমুল কয়েকদিন আগে কুমিল্লায় কাজ করতে গেছেন।
নিহতের পরিবারের সদস্যরা জানান, প্রতিদিনের মতো খাইরুন নাহার শনিবার রাতে খাওয়া-দাওয়া শেষে ঘুমাতে যান। সকালে তাকে ঘরে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে পরিবারের লোকজন। বাড়ির পাশে তার পায়ের জুতা পড়ে থাকতে দেখে সেখান থেকে অনুসরণ করে একটি পুরোনো কবরস্থানে গিয়ে মরদেহ পাওয়া যায়। হাত-পা বাঁধা অবস্থায় ফেলে রাখা হয়েছিল তাকে। মরদেহের ওপর গাছের শুকনো পাতা দিয়ে ঢাকার চেষ্টাও করা হয়েছিল। নিহতের এক আত্মীয় বলেন, ‘বিয়ের পর থেকেই খাইরুন নাহার সন্তানের মা হতে না পারায় তার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হতো। আমরা আশঙ্কা করছি, এই নির্যাতনের জের ধরেই তার মৃত্যু হয়েছে।’
বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত সরকার বলেন, ‘মরদেহের সুরতহাল করা হয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত করা হচ্ছে।’
সাংবাদিক রা চলমান পরিস্থিতি নিয়ে চিন্তিত।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট