1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীর বাউফলে লঞ্চ-ট্রলার সংঘর্ষ: দুইজন নিহত, উদ্ধার অভিযান চলমান লোহালিয়া নদীতে লঞ্চ-ট্রলার সংঘর্ষ, আওলাদ-৭ লঞ্চের রুট পারমিট স্থগিত তালতলীতে যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা: প্রধান দুই অভিযুক্ত র‍্যাবের হাতে গ্রেফতার পটুয়াখালীতে জ্বালানি তেলের তীব্র সংকট, পাম্পে পাম্পে ঘুরছেন চালকরা পটুয়াখালী লঞ্চঘাটে নৌ পরিবহন প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শন ভোলায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কাটার অভিযোগ, উত্তেজনা এলাকায় ভোলায় পুকুর থেকে গুলিসহ পিস্তল উদ্ধার ভোলায় চরসামাইয়ায় জমি নিয়ে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, নারীসহ আহত ১৫ ভোলার তজুমদ্দিনে বাকপ্রতিবন্ধী যুবক হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ ঈদে কুয়াকাটায় পর্যটকদের ঢল, প্রাণ ফিরেছে পর্যটন খাতে

ভোলায় কচিয়ায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থার আয়োজনে চক্ষু ক্যাম্প সম্পন্ন

মোঃ সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ১৩২ বার পড়া হয়েছে
ভোলা সদর উপজেলার কাচিয়া ইউনিয়নের ইউনিয়ন পরিষদে হলরুমে দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) পল্লীকর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সমৃদ্ধি কর্মসূচির আওতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) এই ক্যাম্পের আয়োজন করে।
ক্যাম্পে বরিশাল ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকগণ রোগীদের সেবা প্রদান করেন। এ দিন মোট ১৭৪ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান করা হয় এবং তাদের মধ্যে ২২ জন রোগীকে ছানি অপারেশনের জন্য বরিশাল ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে প্রেরণ করা হয়। রোগীদের সেবা প্রদান ও ছানি অপারেশন সম্পূর্ণ বিনামূল্যে প্রকল্পের সহযোগিতায় সম্পন্ন করা হবে।
চক্ষু ক্যাম্পে জিজেইউএস-এর সমৃদ্ধি কর্মসূচির ফোকাল পার্সন মোঃ আলমগীর হোসেন, উপজেলা কর্মসূচি সমন্বয়কারী মুহাম্মদ ইসমাইল জাবিউল্লাহ, সমৃদ্ধি স্বাস্থ্য কর্মকর্তা রেবেকুন নাহার ইয়াসমিন সহ স্বাস্থ্য পরিদর্শক গণ প্রকল্পের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
চক্ষু চিকিৎসা গ্রহণকারীরা এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং গ্রামীণ জনগণের স্বাস্থ্যসেবায় এ ধরনের কার্যক্রমকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট