1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
সর্বশেষ :
ইরান সংঘাতে কাতারের এলএনজি ক্ষতি: বৈশ্বিক সরবরাহে ধস, এশিয়ার চাহিদা অনিশ্চিত ইরান-মার্কিন যুক্তরাষ্ট্র সংঘাত: যুদ্ধবিরতি প্রস্তাব পর্যালোচনা, কিন্তু আলোচনার কোনো পরিকল্পনা নেই—তেহরান পটুয়াখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত পটুয়াখালীর বাউফলে লঞ্চ-ট্রলার সংঘর্ষ: দুইজন নিহত, উদ্ধার অভিযান চলমান লোহালিয়া নদীতে লঞ্চ-ট্রলার সংঘর্ষ, আওলাদ-৭ লঞ্চের রুট পারমিট স্থগিত তালতলীতে যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা: প্রধান দুই অভিযুক্ত র‍্যাবের হাতে গ্রেফতার পটুয়াখালীতে জ্বালানি তেলের তীব্র সংকট, পাম্পে পাম্পে ঘুরছেন চালকরা পটুয়াখালী লঞ্চঘাটে নৌ পরিবহন প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শন ভোলায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কাটার অভিযোগ, উত্তেজনা এলাকায় ভোলায় পুকুর থেকে গুলিসহ পিস্তল উদ্ধার

ভোলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মো: সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫
  • ১১৮ বার পড়া হয়েছে

পবিত্র রমজান উপলক্ষে ভোলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন-এর উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ভোলা হাসপাতাল রোডে অবস্থিত জিজিইউএস ল্যান্ডিং স্টেশন ও রেস্টুরেন্টে এই আয়োজন সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিজাম-হাসিনা ফাউন্ডেশনের চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমেদ, ভোলা জেলার সিভিল সার্জন মোহাম্মদ মনিরুল ইসলাম, জিজিইউএস-এর নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন এবং পরিচালক অ্যাডভোকেট বিথী ইসলাম

ভোলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন-এর সভাপতি ও চ্যানেল আই-এর জেলা প্রতিনিধি হারুন উর রশীদের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইন্ডিপেন্ডেন্ট টিভির জেলা প্রতিনিধি অ্যাডভোকেট নজরুল হক অনু, ভোলা থানার ওসি আবু সাহাদাৎ মোঃ হাচনাইন পারভেজ, একুশে টিভির জেলা প্রতিনিধি মেজবা উদ্দিন শিপু, চ্যানেল 24-এর জেলা প্রতিনিধি আদিল হোসেন তপু, জিটিভির জেলা প্রতিনিধি এম হেলাল উদ্দিন, ৭১ টিভির জেলা প্রতিনিধি কামরুল ইসলাম, মাই টিভির জেলা প্রতিনিধি আরিফ হোসেন লিটন, ডিবিসির জেলা প্রতিনিধি এইচএম জাকির, মোহনা টিভির জেলা প্রতিনিধি জসীম রানা, দেশ টিভির প্রতিনিধি ছোটন সাহা, গ্লোবাল টিভির প্রতিনিধি মো. অনিক আহমেদ, এসএ টিভির প্রতিনিধি বিল্লাল হোসেনসহ বিভিন্ন টেলিভিশনের সাংবাদিক ও ভিডিও জার্নালিস্টবৃন্দ।

অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, টেলিভিশন সাংবাদিকতা এখন অনেক চ্যালেঞ্জের মুখোমুখি। সত্য তথ্য পরিবেশন করতে গিয়ে সাংবাদিকদের নানা ঝুঁকির সম্মুখীন হতে হয়। গণমাধ্যমকে সমাজের দর্পণ হিসেবে উল্লেখ করে তারা বলেন, টিভি সাংবাদিকরা দেশের উন্নয়ন ও সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন

অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ হাসিবুর রহমান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট