1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
সর্বশেষ :
বাউফলে ছাত্রলীগ নেতা হত্যার মামলার পলাতক আসামি ৮ বছর পর গ্রেফতার ঈদুল ফিতরে ছুটি বাড়াল সরকার, মোট ৭ দিনের ছুটি রমজানে বাজার মনিটরিং জোরদার, পটুয়াখালীতে যৌথ অভিযানে জরিমানা দলীয় কর্মী ইদ্রিস আলীর মৃত্যুর প্রতিবাদে পটুয়াখালীতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ উপকূলীয় ট্যুরিজমের উন্নয়নে ‘চন্দ্রদ্বীপ রিভার ক্রুজ (দ্য সেইল)’ উদ্বোধন সাংবাদিককে গালিগালাজ ও লাঞ্ছিতের অভিযোগে তহশিলদারের বিরুদ্ধে লিখিত অভিযোগ, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তরমুজ চাষে নতুন কৌশল, ভোলা সদরে কৃষকদের মাঠ দিবস অনুষ্ঠিত জলঢাকায় নকল ঔষধ সহ আটক ১ জন। নীলফামারীতে ১০৫ বোতল মাদকসহ ১জন গ্রেফতার ভোলায় কোস্ট গার্ডের অভিযানে গাঁজাসহ এক মাদক কারবারি আটক

জলঢাকাবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জলঢাকা উপজেলার গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মতিন স্বাধীন

জসিনুর রহমান জেলা প্রতিনিধি নীলফামারী :
  • প্রকাশিত: শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫
  • ১৬১ বার পড়া হয়েছে

 

জলঢাকা উপজেলাবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জলঢাকা উপজেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মতিন স্বাধীন
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনায় আমরা যে ত্যাগ ও সংযমের শিক্ষা লাভ করেছি তা যেন সবার ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলন ঘটে।মাহে রমজানের আত্মশুদ্ধির মহান দীক্ষার মধ্য দিয়ে আসে পবিত্র ঈদুল ফিতরের আনন্দঘন মুহূর্ত। সেই মুহুর্ত মুসলমানদের নিবিড় ভাতৃত্ববোধে উদ্বুদ্ধ করে।
তাই ইসলামের শ্বাসত শিক্ষায় ধনী-গরিব সবাই ভেদাভেদ ভুলে দেশকে আরো এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করছি। পবিত্র ঈদুল ফিতরের খুশির দিনে দেশ ও মানুষের ভাগ্য উন্নয়নে পক্ষে শপথ নিতে সকলের প্রতি আহবান জানাচ্ছি।
আসুন দেশের সুবিধা বঞ্চিত এবং হতদরিদ্রদের প্রতি সহনশীল হই। ঈদুল ফিতরের শিক্ষা থেকে আমাদের অঙ্গীকার হোক সকল হিংসা, বিদ্বেষ ও হানাহানি থেকে মুক্ত হয়ে ন্যায়, সাম্য, ঐক্য, ভ্রাতৃত্ব, সহানুভূতি, মানবতা ও মহামিলনের এক ঐক্যবদ্ধ ও ভালোবাসাপূর্ণ সমাজ এবং দেশ গঠনের জন্য একযোগে কাজ করা। আমরা যে যেখানেই থাকি না কেন ঘনিষ্ঠ জনসহ সবাই ঈদের আনন্দ ভাগ করে নেব।
পবিত্র ঈদুল ফিতরের দিনে বাংলাদেশের প্রতিটি গৃহে প্রবাহিত হোক শান্তির অমীয় ধারা। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ ও সারাবিশ্বের মুসলমানদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা, ঈদ মোবারক। আমি সকলের অব্যাহত সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট