1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
সর্বশেষ :
বাউফলে লঞ্চ ও পন্টুনের চাপে কিশোরের পা বিচ্ছিন্নের উপক্রম, আশঙ্কাজনক অবস্থায় বরিশালে প্রেরণ তেল-যুদ্ধের চোরাবালিতে ট্রাম্প: ইরানের দীর্ঘমেয়াদি কৌশলে কুপোকাত হোয়াইট হাউস শনিবার সন্ধ্যায় নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ১৮ বছরের আগেই মাদকে জড়ায় ৬০% ব্যবহারকারী, দেশে আসক্ত প্রায় ৮২ লাখ ছুটি শেষে কর্মস্থলে ফিরছে দক্ষিণাঞ্চলের মানুষ, লঞ্চে উপচে পড়া ভিড় পহেলা বৈশাখ সামনে রেখে পাথরঘাটায় এক ইলিশ বিক্রি সাড়ে ৭ হাজার টাকায় গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা হবে: তথ্যমন্ত্রী আগৈলঝাড়ায় গাছ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১১ কড়ইতলা নদী থেকে নিখোঁজ বৃদ্ধের মরদেহ উদ্ধার বরিশালে ছাঁটাইয়ের প্রতিবাদে ওষুধ কারখানার শ্রমিকদের কর্মবিরতি

ভোলায় জিজেইউএস-এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মো: সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ১২৬ বার পড়া হয়েছে

ভোলায় নানা শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস)-এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ মার্চ) ভোলা পৌর কিচেন মার্কেটের ছাদে আয়োজিত এই মাহফিলে রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, সরকারি-বেসরকারি কর্মকর্তা, ব্যবসায়ী ও সমাজের বিভিন্ন স্তরের মানুষ অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম। এছাড়া বিশেষ অতিথি ছিলেন ভোলা জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোতাসিম বিল্লাহ এবং পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তোতা মিয়া। স্বাগত বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুনুর রশীদ ট্রুম্যান। অনুষ্ঠান মঞ্চে আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম আহ্বায়ক বাসির হাওলাদার ও মোঃ কবির হোসেন,ভোলা জেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মুনতাসিব আলম রবিন চৌধুরী এবং জিজেইউএস-এর চেয়ারম্যান জাবির হাসনাইন ডিকেন।
এই দোয়া ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন জিজেইউএস-এর নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন, এবং সঞ্চালনায় করেন পরিচালক (অর্থ ও হিসাব) মোহাম্মদ মোস্তফা কামাল।
দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ শিহাব উদ্দিন। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উপ-পরিচালক আহসানউল্লাহ।
জিজেইউএস প্রতি বছরই এই ধরনের দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করে থাকে, যাতে সমাজের বিভিন্ন শ্রেণির মানুষ একত্রিত হতে পারেন এবং সৌহার্দ্যের বন্ধন আরও দৃঢ় হয়। অনুষ্ঠানে ভোলার বিভিন্ন ব্যবসায়ী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট