1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
সর্বশেষ :
বাউফলে ছাত্রলীগ নেতা হত্যার মামলার পলাতক আসামি ৮ বছর পর গ্রেফতার ঈদুল ফিতরে ছুটি বাড়াল সরকার, মোট ৭ দিনের ছুটি রমজানে বাজার মনিটরিং জোরদার, পটুয়াখালীতে যৌথ অভিযানে জরিমানা দলীয় কর্মী ইদ্রিস আলীর মৃত্যুর প্রতিবাদে পটুয়াখালীতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ উপকূলীয় ট্যুরিজমের উন্নয়নে ‘চন্দ্রদ্বীপ রিভার ক্রুজ (দ্য সেইল)’ উদ্বোধন সাংবাদিককে গালিগালাজ ও লাঞ্ছিতের অভিযোগে তহশিলদারের বিরুদ্ধে লিখিত অভিযোগ, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তরমুজ চাষে নতুন কৌশল, ভোলা সদরে কৃষকদের মাঠ দিবস অনুষ্ঠিত জলঢাকায় নকল ঔষধ সহ আটক ১ জন। নীলফামারীতে ১০৫ বোতল মাদকসহ ১জন গ্রেফতার ভোলায় কোস্ট গার্ডের অভিযানে গাঁজাসহ এক মাদক কারবারি আটক

জলঢাকায় সাংবাদিক বাদশা কে বেকায়দায় ফেলে স্বাক্ষরকৃত তিনটি (৩) চেক নিলেন দূর্বৃত্তরা সাংবাদিকদের মিশ্র প্রতিক্রিয়া।।

জসিনুর রহমান নীলফামারী প্রতিনিধি :
  • প্রকাশিত: বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ১৩০ বার পড়া হয়েছে

 

 

সংবাদকর্মী কে বেকায়দায় ফেলে চেকে স্বাক্ষর করে নিলেন দূর্বৃত্তরা। ঘটনার বিবরণে জানা যায়, গত ১৪ মার্চ শুক্রবার জলঢাকা উপজেলা রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাতা ও বর্তমান সভাপতি মো:বাদশা শাজাহান কে থানায় নিয়ে গিয়ে বেকায়দায় ফেলে চেক সই করে নেন সুপারি ব্যবসায়ী আসাদুল ইসলাম মাস্টার। এই চেক স্বাক্ষরের পর ভারাটে লোকজন দিয়ে জলঢাকা উপজেলা দৈনিক যুগের আলো পত্রিকার প্রতিনিধি বাদশা শাজাহান এর বাড়ির সামনে তান্ডব শুরু করে হ্যান্ডমাইক দিয়ে হুমকি ধামকি দেন আসাদুল মাস্টারের বাহিনী, পুলিশ এসে ঘটনা নিয়ন্ত্রণে আনে। জানা যায় গত ২০২৩ সালে নীলফামারীর প্রথম শ্রেণির ঠিকাদারী প্রতিষ্ঠান কেয়া কনস্ট্রাকশনে ইট সরবরাহের জন্য দৈনিক যুগের আলো পত্রিকার উপজেলা প্রতিনিধি বাদশা শাজাহানের হাত ধরে চুক্তিবদ্ধ হয়। এবং জলঢাকা, কিশোরগঞ্জ ও ডোমার উপজেলার কনস্ট্রাকশন কাজের কোটি টাকার অধিক পরিমাণে ইট সরবরাহ করেন আসাদুল মাস্টার। এবং কোটি টাকা লেনদেন হয় আসাদুল মাস্টার ও ঠিকাদার আলহাজ্ব মিজানুর রহমানের সাথে। এরমধ্যে সরকার পরিবর্তন হলে সম্পর্কের মাঝে তিক্ততার সৃষ্টি হয়, এরমধ্যে কেয়া কনস্ট্রাকশনের কাজ বাধাগ্রস্ত করে কাজ বন্ধ করে দেন আসাদুল মাস্টার, ব্লাক মেইল করে ঠিকাদারের ভায়রাভাই বাদশা শাজাহান কে বাধ্য করে এই চেক এ স্বাক্ষরে আসাদুল মাস্টারের লোকজন। এবিষয়ে কেয়া কনস্ট্রাকশনের নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তি বলেন, আসাদুল মাস্টার লোক হিসেবে ভালো কিন্তু মাসুম ফকিরের সম্পৃক্ততার সাথে সাথে এই ঘটনার সৃষ্টি হয়, বাদশাহ শাজাহান ও আসাদুল মাস্টারের খুবই অন্তরঙ্গ সম্পর্ক এবং সম্পর্কে তারা বেয়াই হয়। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও আনন্দ টিভির প্রতিনিধি স্বপ্না আক্তার স্বর্ণালি শাহ্ এবং সাধারণ সম্পাদক ও আমার সংবাদ এর প্রতিনিধি আল আমিন।এ বিষয়ে স্বপ্না আক্তার স্বর্ণালি শাহ বলেন, কোনভাবেই একজন মানুষ কে জিম্মি করে চেক এ স্বাক্ষর নিতে পারেন না, তবুও আবার থানার ভেতরে। তাই মাননীয় জেলা পুলিশ সুপার এর কাছে এই ঘটনার সত্যতা নিশ্চিত করতে প্রশাসনিক তদন্ত কমিটি গঠনের আহবান জানান। ঘটনার নিন্দা জানিয়েছেন, দৈনিক মানবজমিন প্রতিনিধি দীপক আহমেদ, দৈনিক দেশ বর্তমান প্রতিনিধি আল ফারুক পারভেজ উজ্জ্বল,দৈনিক আলোকিত সকাল প্রতিনিধি জসিনুর রহমান,দৈনিক আমাদের সময় প্রতিনিধি রেজাউল করিম রঞ্জু, নীল সিমান্তের নির্বাহী সম্পাদক আব্দুর রশিদ, মর্ণিং গ্লোরীর প্রতিনিধি আবু হাসান, গ্লোবাল টেলিভিশনের প্রতিনিধি সোহেল রানা, উত্তরবঙ্গের সংবাদের প্রতিনিধি আব্দুল মালেক, এশিয়ান টিভি ও সাপ্তাহিক নীল চোখের ভারপ্রাপ্ত সম্পাদক ওবায়দুল ইসলাম। তারা ঘটনার সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত করে দোষীদের দৃষ্টান্ত মূলক বিচারের দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট