1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
টানা ছুটিতে জমজমাট ভোলার বিনোদন কেন্দ্র, মেঘনা পাড়ে দর্শনার্থীদের ভিড় ভোলায় জমি নিয়ে বিরোধ, হামলায় একই পরিবারের ৫ জন আহত টানা ৫ দিন বজ্রসহ বৃষ্টির আভাস, বাড়তে পারে প্রবণতা বাউফলে নিখোঁজ জেলের লাশ উদ্ধার ঢাকা থেকে ফেরার পথে অচেতন; হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু, তদন্তে পুলিশ দুই নেতাকর্মীর মৃত্যুতে বিএনপি মহাসচিবের শোক মহিপুরে মধ্যরাতে কোস্ট গার্ডের অভিযানে অবৈধ ট্রলিং বোট জব্দ ঈদের দিনে ভোলায় পেট্রোলের দামে অস্বাভাবিক ঊর্ধ্বগতি, লিটার ২০০ টাকার অভিযোগ আকস্মিক ঝড়ে মেঘনায় ট্রলারডুবি, জেলে বেচু মাঝির মৃত্যু মেঘনায় নিখোঁজের দুই দিন পর পুলিশ কনস্টেবলের মরদেহ উদ্ধার

ভোলার বোরহানউদ্দিনে জেলেদের মাঝে বকণা বাছুর বিতরণ

ভোলা প্রতিনিধিঃ
  • প্রকাশিত: সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ১০৮ বার পড়া হয়েছে

 

ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প (১ম সংশোধিত) এর আওতায় ২০২৪-২৫ অর্থ বছরে সুফল ভোগী জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থান উপকরণ ( বকনা বাছুর) বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার সকাল ১০ টায় বোরহানউদ্দিন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার দপ্তরের উদ্যোগে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প (১ম সংশোধিত) এর আওতায় ২০২৪-২৫ অর্থ বছরে সুফল ভোগী ৫০ জন জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থান উপকরণ ( বকনা বাছুর) বিতরণ করা হয়।

বকনা বাছুর বিতরণ অনুষ্ঠানে উপজেলা মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসক মোঃ রায়হান উজ্জামান।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য ক্ষেত্র সহকারী মোস্তফা মনোয়ার আলী, বোরহানউদ্দিন প্রেসক্লাব সদস্য ও আনন্দ টিভি ভোলা জেলা ( উত্তর) প্রতিনিধি সাংবাদিক মোঃ মহিউদ্দিন আজিম, উপজেলা মেরিন ফিসারিজ কর্মকর্তা মিজানুর রহমান, সুফলভোগী জেলে সহ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তা কর্মচারী বৃন্দ।
সুফলভোগী জেলে কুতুবা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের আমির হোসেনের ছেলে অলিউল্লাহ জানান, আমি একজন জেলে। উপজেলা মৎস্য অফিসের মাধ্যমে ইউএনও স্যার আমাকে একটি বকণা বাছুর দিয়েছে। আমি কোন খরচ ছাড়াই এই বকণা বাছুর পেয়েছি। এতে আমার অনেক উপকার হবে। আমি আশাকরি গরু লালন পালন করে স্বাবলম্বী হতে পারব ইনশাআল্লাহ। এজন্য মৎস্য অফিসার এবং ইউএনও স্যার কে ধন্যবাদ জানাচ্ছি।
এ-সময় উপস্থিত ৫০ জন জেলেদের মাঝে ৫০ টি বকণা বাছুর বিতরণ করেন ইউএনও মোঃ রায়হান উজ্জামান এবং মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট