1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
টানা ছুটিতে জমজমাট ভোলার বিনোদন কেন্দ্র, মেঘনা পাড়ে দর্শনার্থীদের ভিড় ভোলায় জমি নিয়ে বিরোধ, হামলায় একই পরিবারের ৫ জন আহত টানা ৫ দিন বজ্রসহ বৃষ্টির আভাস, বাড়তে পারে প্রবণতা বাউফলে নিখোঁজ জেলের লাশ উদ্ধার ঢাকা থেকে ফেরার পথে অচেতন; হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু, তদন্তে পুলিশ দুই নেতাকর্মীর মৃত্যুতে বিএনপি মহাসচিবের শোক মহিপুরে মধ্যরাতে কোস্ট গার্ডের অভিযানে অবৈধ ট্রলিং বোট জব্দ ঈদের দিনে ভোলায় পেট্রোলের দামে অস্বাভাবিক ঊর্ধ্বগতি, লিটার ২০০ টাকার অভিযোগ আকস্মিক ঝড়ে মেঘনায় ট্রলারডুবি, জেলে বেচু মাঝির মৃত্যু মেঘনায় নিখোঁজের দুই দিন পর পুলিশ কনস্টেবলের মরদেহ উদ্ধার

ভোলা সদরে পারিবারিক পুষ্টি-বাগানের উপকরণ বিতরণ

মো: সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ১০৬ বার পড়া হয়েছে

ভোলা সদর উপজেলার কৃষি অফিসারের কার্যালয়ে আজ ১৩ মার্চ বিকেলে অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি-বাগান স্থাপন প্রকল্পের আওতায় ১২০ জন কৃষক ও কৃষানীর মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়।
উক্ত বিতরণ কার্যক্রমের আওতায় কৃষকদের মাঝে ১৯ ধরনের শাকসবজির বীজ, ৪টি ফলজ চারা, ২টি বোম্বে মরিচ চারা, রাসায়নিক সার, ভার্মি কম্পোস্ট, বেড়া দেওয়ার নেট, বীজ সংরক্ষণ পাত্র এবং সাইনবোর্ড বিতরণ করা হয়।
উপজেলা কৃষি অফিসার মোঃ কামরুল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মাঝে এসব উপকরণ বিতরণ করেন। এ সময় কৃষি দপ্তরের অন্যান্য কর্মকর্তা ও উপকারভোগী কৃষক-কৃষানীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, পারিবারিক পুষ্টি-বাগান স্থাপন প্রকল্পের মূল লক্ষ্য হলো স্থানীয় পর্যায়ে খাদ্য ও পুষ্টির নিরাপত্তা নিশ্চিত করা, কৃষকদের স্বনির্ভরতা বৃদ্ধি করা এবং টেকসই কৃষি ব্যবস্থার প্রচলন করা। এই উদ্যোগের মাধ্যমে কৃষকরা নিজেদের উৎপাদিত সবজি ও ফলের মাধ্যমে পরিবারে পুষ্টি নিশ্চিত করতে পারবেন, যা সামগ্রিকভাবে কৃষি অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট