1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ :
টানা ছুটিতে জমজমাট ভোলার বিনোদন কেন্দ্র, মেঘনা পাড়ে দর্শনার্থীদের ভিড় ভোলায় জমি নিয়ে বিরোধ, হামলায় একই পরিবারের ৫ জন আহত টানা ৫ দিন বজ্রসহ বৃষ্টির আভাস, বাড়তে পারে প্রবণতা বাউফলে নিখোঁজ জেলের লাশ উদ্ধার ঢাকা থেকে ফেরার পথে অচেতন; হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু, তদন্তে পুলিশ দুই নেতাকর্মীর মৃত্যুতে বিএনপি মহাসচিবের শোক মহিপুরে মধ্যরাতে কোস্ট গার্ডের অভিযানে অবৈধ ট্রলিং বোট জব্দ ঈদের দিনে ভোলায় পেট্রোলের দামে অস্বাভাবিক ঊর্ধ্বগতি, লিটার ২০০ টাকার অভিযোগ আকস্মিক ঝড়ে মেঘনায় ট্রলারডুবি, জেলে বেচু মাঝির মৃত্যু মেঘনায় নিখোঁজের দুই দিন পর পুলিশ কনস্টেবলের মরদেহ উদ্ধার

ভোলায় সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় র‍্যাবের হাতে আটক ৩

মো: সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ১১০ বার পড়া হয়েছে

 

ভেলায় তথ্য সংগ্রহকালে দৈনিক ভোলা টাইমস সসম্পাদ মমোঃ আলী জিন্নাহ রাজিব ও ভোলা প্রকাশ সম্পাদক বিজয় বাইরের ওপর হামলার ঘটনায় ৩ জনকে আটক করেছে র‍্যাব-৮ এর একটি দল।

শুক্রবার (৮ মার্চ) দিবাগত রাতে ভোলা সদরের চরনোয়াবাদ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো মোঃ কালিমুল্লাহ, মোঃ হাবিবউল্লাহ খোকন, মোঃ শাকিল।

উল্লেখ্য গত ৪ মার্চ পারিবারিক সম্পত্তি নিয়ে দ্বন্দ্বের অভিযোগে ঘটনাস্থলে গিয়ে সংবাদ সংগ্রহের সময় সন্ত্রাসী হামলায় দৈনিক ভোলা টাইমস পত্রিকার প্রধান সম্পাদক মোহাম্মদ আলী জিন্নাহ রাজিব ও অনলাইন নিউজ পোর্টাল ভোলা প্রকাশের সম্পাদক বিজয় বাইন আহত হন। এ ঘটনায় ভোলা সদর থানায় চারজনের নাম উল্লেখসহ ২৫ জনকে আসামি করে মামলা দিয়েছেন বিজয় বাইন।

র‍্যাব-৮ এর ভোলা ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট মো. শাহরিয়ার রিফাত অভির নেতৃত্বে র‍্যাবের একটি দল আসামীদের অবস্থান সনাক্ত করে ভোলা সদর উপজেলার চরনোয়াবাদ পৃথক দুটি এলাকায় অভিযান পরিচালনা করে ১নং আসামী মোঃ কালিমুল্লাহ, ২ নং আসামী মোঃ হাবিবউল্লাহ খোকন ৪ নং আসামী মোঃ শাকিলকে গ্রেফতার করে।

গ্রেফতারের পর আসামীদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়। এদিকে র‍্যাব-৮ ভোলা ক্যাম্পের সাহসী ভুমিকায় স্বস্তি জানিয়েছেন আহত সাংবাদিক ও তাদের পরিবার।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট