1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
সর্বশেষ :
টানা ছুটিতে জমজমাট ভোলার বিনোদন কেন্দ্র, মেঘনা পাড়ে দর্শনার্থীদের ভিড় ভোলায় জমি নিয়ে বিরোধ, হামলায় একই পরিবারের ৫ জন আহত টানা ৫ দিন বজ্রসহ বৃষ্টির আভাস, বাড়তে পারে প্রবণতা বাউফলে নিখোঁজ জেলের লাশ উদ্ধার ঢাকা থেকে ফেরার পথে অচেতন; হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু, তদন্তে পুলিশ দুই নেতাকর্মীর মৃত্যুতে বিএনপি মহাসচিবের শোক মহিপুরে মধ্যরাতে কোস্ট গার্ডের অভিযানে অবৈধ ট্রলিং বোট জব্দ ঈদের দিনে ভোলায় পেট্রোলের দামে অস্বাভাবিক ঊর্ধ্বগতি, লিটার ২০০ টাকার অভিযোগ আকস্মিক ঝড়ে মেঘনায় ট্রলারডুবি, জেলে বেচু মাঝির মৃত্যু মেঘনায় নিখোঁজের দুই দিন পর পুলিশ কনস্টেবলের মরদেহ উদ্ধার

ভোলার চরসামাইয়ায় রাতের আধারে মাটি কেটে খাল দখল করে নিচ্ছে একটি চক্র

ভোলা প্রতিনিধি।।
  • প্রকাশিত: রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১২৭ বার পড়া হয়েছে

ভোলা সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডে (মোল্লা বাজার সংলগ্ন) দীর্ঘদিনের পুরনো উজিরের খালটি দখল করে নিচ্ছে একটি প্রভাবশালী চক্র। স্থানীয় সূত্রে জানাগেছে, গত ২০ ফেব্রুয়ারী মধ্য রাতে ওই এলাকার হাফেজ মাতাব্বরের ছেলে মাকসুদুর রহমান ও তার ছেলে সবুজ একটি প্রভাবশালী চক্রের সেল্টারে
সরকার ও প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে রাতের আধারে ভেকু দিয়ে মাটি কেটে বাধ দিয়ে খালটি দখলে নিচ্ছে। ওই মুহুর্তে বন্ধ হয়ে যায় দীর্ঘ দিনের প্রবাহমান ওই খালটির পানি সরবরাহ। থেমে যায় জোয়ার ভাটার ঢেউ। এ চিত্রটি দেখে ফুসে উঠে প্রতিবাদে নামে ওই এলাকার জনগন। এ ব্যাপারে ওই এলাকার সচেতন মহল জানান, দীর্ঘদিনের প্রবাহমান এ খালটি বন্ধ হয়ে গেলে বিশেষ করে এলাকার কৃষকদের ভোগান্তি হবে চরমে। প্রতিবছর শীত মৌসুমে কৃষকরা এ খালথেকে সেচ মেশিন ব্যবহার করে, পানি উত্তোলন করে ধান চাষে ব্যপক ভূমিকা রাখে। অন্যদিকে খালটি বন্ধ হয়ে গেলে দুর পাল্লার মালবাহী ট্রলার-নৌকাগুলো চলতে পারবে না। এতে বাধাগ্রস্ত হবে ওই এলাকার মানুষের জীবন যাত্রার মান। এ ব্যাপারে অভিযুক্ত মাকসুদের সাথে যোগাযোগের চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি। এ ব্যাপার ভোলা সহকারী কমিশনার (ভূমি) আহসান হাফিজ জানান, আমি ঘটনাস্থল পরিদর্শন করবো ও তদন্ত সাপেক্ষে অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট