1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
টানা ছুটিতে জমজমাট ভোলার বিনোদন কেন্দ্র, মেঘনা পাড়ে দর্শনার্থীদের ভিড় ভোলায় জমি নিয়ে বিরোধ, হামলায় একই পরিবারের ৫ জন আহত টানা ৫ দিন বজ্রসহ বৃষ্টির আভাস, বাড়তে পারে প্রবণতা বাউফলে নিখোঁজ জেলের লাশ উদ্ধার ঢাকা থেকে ফেরার পথে অচেতন; হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু, তদন্তে পুলিশ দুই নেতাকর্মীর মৃত্যুতে বিএনপি মহাসচিবের শোক মহিপুরে মধ্যরাতে কোস্ট গার্ডের অভিযানে অবৈধ ট্রলিং বোট জব্দ ঈদের দিনে ভোলায় পেট্রোলের দামে অস্বাভাবিক ঊর্ধ্বগতি, লিটার ২০০ টাকার অভিযোগ আকস্মিক ঝড়ে মেঘনায় ট্রলারডুবি, জেলে বেচু মাঝির মৃত্যু মেঘনায় নিখোঁজের দুই দিন পর পুলিশ কনস্টেবলের মরদেহ উদ্ধার

ভোলায় বাংলাস্কুল মাঠে অবস্থিত ভাসানী মঞ্চে মিলল যুবকের ঝুলন্ত মরদেহ

ভোলা প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১৫ বার পড়া হয়েছে

ভোলার জেলা শহরের বাংলাস্কুল মাঠে অবস্থিত ভাসানী মঞ্চ থেকে থেকে ফাহিম আহমেদ মুন নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ শনিবার সকাল মরদেহটি উদ্ধার করা হয়।

ফাহিম আহমেদ বরিশাল সিটি কর্পোরেশন এলাকার ২৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. সেলিম মিয়ার ছেলে। দীর্ঘদিন ধরে তারা ভোলা জেলা শহরের কাঁচাবাজার এলাকায় স্ব-পরিবারে একটি ভাড়া বাসায় বসবাস করতেন।

নিহত ফাহিমের স্বজনরা জানান, গতকাল শুক্রবার বিকেলে বাসা থেকে বের হন ফাহিম। এরপর তিনি রাতে আর বাড়ি ফেরেননি।

শনিবার সকালে স্থানীয় লোকজন ওই যুবকের মরদেহটি ভাসানী মঞ্চে ঝুলন্ত অবস্থায় দেখে তার স্বজন ও পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে তার মরদেহটি উদ্ধার করে।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাৎ মো. হাচনাইন পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মুন নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট