1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
সর্বশেষ :
বাউফলে ছাত্রলীগ নেতা হত্যার মামলার পলাতক আসামি ৮ বছর পর গ্রেফতার ঈদুল ফিতরে ছুটি বাড়াল সরকার, মোট ৭ দিনের ছুটি রমজানে বাজার মনিটরিং জোরদার, পটুয়াখালীতে যৌথ অভিযানে জরিমানা দলীয় কর্মী ইদ্রিস আলীর মৃত্যুর প্রতিবাদে পটুয়াখালীতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ উপকূলীয় ট্যুরিজমের উন্নয়নে ‘চন্দ্রদ্বীপ রিভার ক্রুজ (দ্য সেইল)’ উদ্বোধন সাংবাদিককে গালিগালাজ ও লাঞ্ছিতের অভিযোগে তহশিলদারের বিরুদ্ধে লিখিত অভিযোগ, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তরমুজ চাষে নতুন কৌশল, ভোলা সদরে কৃষকদের মাঠ দিবস অনুষ্ঠিত জলঢাকায় নকল ঔষধ সহ আটক ১ জন। নীলফামারীতে ১০৫ বোতল মাদকসহ ১জন গ্রেফতার ভোলায় কোস্ট গার্ডের অভিযানে গাঁজাসহ এক মাদক কারবারি আটক

নীলফামারীতে উদ্দীপ্ত তরুন স্বেচ্ছাসেবী সংগঠনের হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ।

জসিনুর রহমান জলঢাকা (নীলফামারী)প্রতিনিধি:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
  • ১১৪ বার পড়া হয়েছে

 

উত্তরের জেলা নীলফামারীতে বেড়েছে শীতের প্রকোপ। এতে করে বেশি বেকায়দায় পড়েছেন অসহায় দরিদ্ররা। একারণে ‘আসুন শীতার্ত দরিদ্র মানুষের পাশে দাঁড়ায়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে এতিম, অসহায়, দুঃস্থ শীতার্তদের পাশে দাঁড়িয়েছেন উদ্দীপ্ত তরুন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন।

বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে নীলফামারী সদরের হরতকীতলা বাজার এলাকায় প্রায় দেড় শতাধিক শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে সংগঠনটি।

উদ্দীপ্ত তরুন স্বেচ্ছাসেবী সংগঠনের উপদেষ্টা মোশারফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী মনির হোসেন। এসময় আরও উপস্থিত ছিলেন- জামাতের পলাশবাড়ী ইউনিয়ন আমির নুর মোহাম্মদ, শিক্ষক-সুবাশ চন্দ্র রায়, আব্দুর রহিম, অফিজউদ্দিন, মতিন চন্দ্র রায়, নজরুল ইসলাম, ময়নুল হোসেনসহ প্রমুখ।

এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক ইব্রাহিম সুজন বলেন, সমাজের প্রতিটি মানুষের উচিত মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করা। আমাদের প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে জনসেবায় নিজেকে আত্মনিবেদন করতে হবে। জনসেবায় আত্মনিবেদন করা পরম এবাদত।

তিনি বলেন, প্রচণ্ড শীতে নীলফামারীর নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ ও হতদরিদ্ররা কষ্ট পাচ্ছে। শীতের কষ্ট সেই বুঝবে যার কাছে শীত নিবারণের মতো কোনো বস্ত্র নেই। অসহায় মানুষদের শীত নিবারণের জন্য আমাদের এ ক্ষুদ্র প্রয়াস।

অনুষ্ঠানটি সঞ্চালনায় করেন সংগঠনটির সহ- সাধারণ সম্পাদক নবীজুল ইসলাম নবীন।

এদিকে কম্বল পেয়ে খুশি অসহায় দরিদ্র খেটে খাওয়া মানুষজন। দক্ষিণ চওড়া গ্রামের সুবাশ চন্দ্র রায় বলেন, শীতের মধ্যে কম্বল পেয়ে ভালো লাগছে। শীতের কষ্ট অনেকটা কমে যাবে।

বয়োবৃদ্ধ আব্দুল মালেক বলেন, গরিব মানুষ আমরা। কম্বলটা পেয়েছি আমাদের জন্য খুব ভালো হয়েছে। আরামে ঘুমাতে পারব।

বিধু রানী বলেন, সংগঠনটি আমাদের মতো গরিব মানুষের জন্য কম্বল দিলো। এই কম্বলে আমরা ৩-৪ জন একসঙ্গে থাকতে পারব। আমরা অনেক খুশি। আল্লাহ তাদের ভালো করুক।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট